ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাঁচবিবিতে যৌথ বাহিনীর অভিযান, ৭৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলার উদ্বোধন আমরা ও একদিন মরে যাবো ! নানা আয়োজনে বাংলাদেশ মেইল ২৪-এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অপারেশনের পর অর্থের অভাবে থমকে গেছে শিমুলের চিকিৎসা চারঘাট ভূমি অফিসের নাজির সোহানকে নিয়ে অপপ্রচার অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন

মালয়েশিয়ায়প্রধান উপদেষ্টা পেলেন লালগালিচা সংবর্ধনা

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০৬:৪৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০৬:৪৯:৫০ অপরাহ্ন
মালয়েশিয়ায়প্রধান উপদেষ্টা পেলেন লালগালিচা সংবর্ধনা ছবি: সংগৃহীত
৩ দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। এছাড়াও মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন বিমানবন্দরে উপস্থিত থেকে ড. ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এরে আগে দুপুর ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এই সফরকে ঘিরে রোববার (১০ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে। প্রবাসী শ্রমিক নিয়োগে মালয়েশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। অভিবাসন, বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা- এসব বিষয় সফরের আলোচনায় অগ্রাধিকার পাবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার এই সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে ৫টি সমঝোতা স্মারক ও ৩টি এক্সচেঞ্জ অব নোট সই হবে। এছাড়াও অভিবাসন ও বিনিয়োগ খাতের বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে।

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির