ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭

বর্ষায় ম্যালাসেজিয়া ছত্রাকের প্রকোপ, সংক্রমণ ঠেকানোর উপায়

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০২:৫৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০২:৫৮:১৮ অপরাহ্ন
বর্ষায় ম্যালাসেজিয়া ছত্রাকের প্রকোপ, সংক্রমণ ঠেকানোর উপায় ফাইল ফটো
বর্ষায় আর্দ্রতা বেশি থাকলেও ত্বক রুক্ষ হয়। ব্রণ-ফুস্কুড়ির সমস্যাও ভোগায়। এর কারণ এক ধরনের ছত্রাকের সংক্রমণ। আর্দ্রতা বাড়লে ওই ছত্রাকের বাড়বাড়ন্ত হয়। ত্বকের লোমকূপে জন্মায় ওই ছত্রাক এবং তার থেকেই ব্রণ, লালচে র‌্যাশ দেখা দেয়। অতিরিক্ত আর্দ্রতায় দাদ, হাজা, এগজ়িমা, স্ক্যাবিসের মতো চর্মরোগের প্রকোপও বাড়ে।

কোন ছত্রাকের সংক্রমণে চর্মরোগ হচ্ছে?
ম্যালাসেজিয়া ফলিকিউলিটিস নামক ছত্রাকের সংক্রমণে শুধু ব্রণ বা র‌্যাশ নয়, এগজ়িমার মতো চর্মরোগও দেখা দিতে পারে। ম্যালাসেজিয়া ত্বকে জন্মায়। লোমকূপের ভিতরে থাকে এবং ত্বকের সিবাম খেয়ে বেঁচে থাকে। গরম ও আর্দ্র পরিবেশে, যেমন বর্ষাকালে, এই ছত্রাক দ্রুত বংশবৃদ্ধি করে। এর ফলে লোমকূপগুলিতে প্রদাহ তৈরি হয় এবং সারা ত্বক ব্রণ, র‌্যাশ বা ফুস্কুড়িতে ভরে যায়। একে বলে ম্যালাসেজিয়া ফলিকিউলিটিস।

এর লক্ষণ সাধারণ ব্রণের চেয়ে আলাদা। বুক, পিঠ, থুতনি, গাল ও হাতের কব্জির কাছে সাদা বা লালচে দানার মতো ব্রণ হয়। চুলকালেই সেগুলি আরও বেড়ে ছড়িয়ে পড়তে থাকে। ম্যালাসেজিয়া ছত্রাকের কারণে আরও এক ধরনের ত্বকের সমস্যা দেখা দেয়, যাকে বলে ‘টিনিয়া ভার্সিকলার’। ত্বকে হালকা বা গাঢ় রঙের ছোপ দেখা দেয়। সাধারণত বুক, পিঠ ও ঘাড়ে এমন ছোপ দেখা দেয়। সেখানে জ্বালা বা চুলকানিও হতে পারে।

সংক্রমণ থেকে বাঁচার উপায় কী?
ম্যালাসেজিয়া ফলিকিউলিটিসের চিকিৎসা সাধারণ ব্রণের চেয়ে আলাদা। তাই সে ক্ষেত্রে চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ত্বকে লাগানোর জন্য কিটোকোনাজোল বা সেলেনিয়াম- সালফাইড যুক্ত ক্রিম বা লোশন ব্যবহার করা হয়। যদি মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ হয়, তা হলে অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ব্যবহার করতে হবে।

সংক্রমণ দীর্ঘস্থায়ী হলে ওষুধ খাওয়ারও প্রয়োজন হতে পারে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শে।

ঘরোয়া উপায়ে জলে নিমপাতা ভিজিয়ে রেখে স্নান করতে পারেন, তা হলে ত্বকের প্রদাহ বাচুলকানি অনেক কমে যাবে।

বর্ষার সময়ে ত্বক পরিষ্কার রাখুন। ঢিলেঢালা সুতির পোশাক পরা ভাল। রোজ স্নান করা জরুরি।

বর্ষায় র‌্যাশ, ফুসকুড়ি ও ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে পুদিনা পাতা দিয়ে তৈরি টোনার ব্যবহার করুন। বাজারচলতি নয়, বরং পুদিনা পাতা ধুয়ে জলে ১৫-২০ মিনিট ফুটিয়ে ছেঁকে নিন। জল ঠান্ডা হলে স্প্রে বোতল ভরে ব্যবহার করুন। রাস্তায় বেরিয়ে মুখ তেলতেলে হয়ে গেলে, স্প্রে বোতল থেকে কিছুটা পুদিনা টোনার মুখে দিয়ে তুলো দিয়ে মুছে নিতে পারেন। বা তুলো ছাড়াও পুদিনা টোনার মুখে সরাসরি স্প্রে করে নিতে পারেন।

মুখে ব্রণ বা র‌্যাশের সমস্যা হলে গোলাপজলের সঙ্গে সামান্য একটু কপূর্রের গুঁড়ো মিশিয়ে নিন। কর্পূর সংক্রমণ রোধে বিশেষ কার্যকর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়  সভা

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক ও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা