ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী ইউক্রেনের হামলায় বিপর্যস্ত ইয়ানডেক্স, টাকা থাকা সত্ত্বেও ভোগান্তিতে রুশ নাগরিকরা বিগ বস-এর ঘরে ফের অশান্তি, নন্দিনী-রাজবীরের দ্বন্দ্বে উত্তপ্ত পরিস্থিতি গুরুতর আহত রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন সোনাগাজীতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল হওয়ায় রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী ইমদাদুল হক গ্রেফতার নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৭ প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী এ বছর ৪০ লাখ কৃষক পাবেন কৃষি কার্ড: প্রধানমন্ত্রী মহানগরীর মাদ্রাসা মাঠের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগোল বাংলাদেশ নারী ফুটবল দল টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ফের আলোচনায় লরেন্স বিষ্ণোই চক্র শাহজালাল বিমানবন্দরে প্রবাসীদের জন্য ১৫০ ট্রলি, জাপানে কর্মসংস্থানে নতুন চুক্তি উলিপুরে শয়নকক্ষ থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ২৮ মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত এএসআই ডিবির অভিযানে ৮৪ জন আটক, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সংযুক্ত হাতিয়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০২:৫৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০২:৫৫:০১ অপরাহ্ন
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক ছবি: সংগৃহীত
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে দিল্লিতে পুলিশ আটক করেছে। নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এবং বিহারে ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) প্রতিবাদে সংসদ ভবন থেকে ইসি দপ্তরের দিকে মিছিল করার সময় তাদের আটক করা হয়।

সোমবার (১১ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।

কংগ্রেসের নেতৃত্বাধীন 'ইন্ডিয়া' জোটের একাধিক সাংসদ এই প্রতিবাদ মিছিলে অংশ নেন। পুলিশ মিছিলটিকে মাঝপথে আটকে দেয় এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত এবং তৃণমূল কংগ্রেসের সাগরিকা ঘোষের মতো একাধিক বিরোধী নেতাকে আটক করে।

আটকের আগে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, "এই লড়াই সংবিধানকে বাঁচানোর লড়াই।" তিনি আরও বলেন, তারা একটি স্বচ্ছ ও শুদ্ধ ভোটার তালিকা চান। অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধী বলেন, "সরকার ভীত। এই সরকার কাপুরুষ।"

বিরোধী দলগুলোর অভিযোগ, নির্বাচন কমিশন ক্ষমতাসীন বিজেপির সঙ্গে আঁতাত করে কাজ করছে। বিহারের ভোটার তালিকা সংশোধন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে "ভোটার জালিয়াতির" অভিযোগ তুলে তারা এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়।

দিল্লি পুলিশ জানিয়েছে, এই মিছিলের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। আটককৃত নেতাদের একটি নিকটবর্তী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান

প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী আগমন, বিমানবন্দরে অভ্যর্থনা জানালেন RDA চেয়ারম্যান