ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

কাশি-জ্বরে বাড়িতে বানানো এই ৩ পানীয় রোজ খেলেই মিলবে আরাম

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০২:৪৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০২:৪৬:২৫ অপরাহ্ন
কাশি-জ্বরে বাড়িতে বানানো এই ৩ পানীয় রোজ খেলেই মিলবে আরাম প্রতিকী ছবি
বর্ষার দিন মানেই একসময় ঝমঝমিয়ে বৃষ্টি, পরক্ষণেই তীব্র রোদ। এ সময়ে আবহাওয়া একেবারেই অস্থির- কখনও শীতল, কখনও উষ্ণ। এমন হঠাৎ তাপমাত্রার পরিবর্তন আর আর্দ্রতা মিলে নানা রকম রোগ-বালাই ছড়িয়ে পড়ে। জ্বর, সর্দি-কাশি, গলা বসে যাওয়া বা সংক্রমণ এই সময় খুব সাধারণ। তাই শরীরকে সুস্থ রাখতে ও রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়াতে কিছু প্রাকৃতিক পানীয় বিশেষভাবে উপকারী হতে পারে (3 homemade drinks for monsoon)।

ডাবের জল: বর্ষাকালেও শরীরে জলের মাত্রা পর্যাপ্ত থাকা জরুরি। ডাবের জল শুধু গরমে শরীর ঠান্ডা রাখে না, বর্ষার সময়ও একইভাবে কাজ করে। রাতে ঘুমের পরে শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের হয়ে যায়, তখন শরীরকে নতুন করে শক্তি দিতে ভিটামিন ও খনিজ দরকার হয়। ডাবের জলে প্রচুর পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং সামান্য ভিটামিন সি থাকে। এগুলো শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অ্যান্টি-অক্সিড্যান্ট সরবরাহ করে। প্রতিদিন পরিমিত ডাবের জল খাওয়া পেট ও শরীর দুই-ই হালকা রাখে।

আদা-লবঙ্গ চা: গলায় খুসখুসে ভাব, কাশি বা গা ম্যাজম্যাজ করলে আদা-লবঙ্গ চা বেশ আরাম দেয়। সামান্য আদা থেঁতো করে, কয়েকটি লবঙ্গ ফুটন্ত জলে দিয়ে বানানো চা হালকা গরম অবস্থায় চুমুক দিয়ে খেলে গলা ও শরীর স্বস্তি পায়। আদায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহনাশক উপাদান, যা কাশি কমাতে সাহায্য করে। লবঙ্গের অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণ গলার সংক্রমণ ঠেকায়। জ্বর বা হালকা অসুস্থতার সময়ও এটি ঘরোয়া চিকিৎসা হিসেবে বেশ জনপ্রিয়।

তুলসীর কারা: প্রাচীনকাল থেকেই তুলসী পাতার ভেষজ গুণের কদর রয়েছে। ছোটবেলায় ঠাকুরমা-মা তুলসীর রসের সঙ্গে মধু মিশিয়ে সর্দি-কাশি সারাতেন। তুলসীর কারা বানাতে ফুটন্ত জলে তুলসীপাতা, গোলমরিচ ও দারচিনি দিয়ে ফুটিয়ে ছেঁকে নিন। গলার সংক্রমণ, সর্দি বা হালকা শ্বাসকষ্টে এটি দারুণ কাজে আসে। তুলসী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, গোলমরিচ ও দারচিনিও প্রদাহনাশক ও অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর। মধু মিশিয়ে নিলে স্বাদ যেমন বাড়ে, তেমন উপকারিতাও বেড়ে যায়।

এই বর্ষাকালে বৃষ্টি আর রোদের খেলার মাঝেও সুস্থ থাকতে হলে শরীরের প্রতিরোধ ক্ষমতাই প্রধান অস্ত্র। ডাবের জল, ভেষজ চা বা তুলসীর কারা—এই পানীয়গুলো নিয়মিত খেলে শরীর থাকবে সতেজ, রোগের সঙ্গে লড়াইয়ের শক্তিও বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা