ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শত বোতল ফেনসিডিলসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার ওয়ার্ড বিএনপি নেতার সহধর্মিণীর মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ ও জানাজায় অংশগ্রহণ নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার-৫

প্রায় ৯০ বছর ধরে পোশাক না পরেই জীবন কাটাচ্ছেন এই গ্রামের বাসিন্দারা

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০২:৩৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০২:৩৫:৫২ অপরাহ্ন
প্রায় ৯০ বছর ধরে পোশাক না পরেই জীবন কাটাচ্ছেন এই গ্রামের বাসিন্দারা ছবি: সংগৃহীত
প্রায় ৯০ বছর ধরে পোশাক না পরেই জীবন কাটাচ্ছেন যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ারের একটি গ্রামের বাসিন্দারা। স্পিলপ্লাটজ নামক এই গ্রামটিকে ব্রিটেনের অন্যতম প্রাচীন উপনিবেশ হিসেবে গণ্য করা হয়।

বিলাসবহুল জীবনযাপন এবং আধুনিক সব সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও এই গ্রামের বাসিন্দারা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই পোশাকবিহীন থাকেন। গ্রামটিতে ক্লাব, পাবসহ বিনোদনের সব ব্যবস্থাই রয়েছে এবং গ্রামবাসীরা উচ্চশিক্ষিত।

১৯২৯ সালে ইসেল্ট রিচার্ডসন নামে এক ব্যক্তির বাবা এই গ্রামটির সন্ধান পান এবং তখন থেকেই এখানে মানুষ বসবাস শুরু করে। এই গ্রামের বাসিন্দারা প্রকৃতিবাদী এবং তারা মনে করেন সৃষ্টিকর্তা মানুষকে যেভাবে তৈরি করেছেন, সেভাবেই থাকা উচিত। তাদের মতে, পোশাক পরা একটি লোকদেখানো ব্যাপার। এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই গ্রামের এই অদ্ভুত সংস্কৃতি গড়ে উঠেছে, যা আজও পালিত হয়ে আসছে।

গ্রামের এই প্রথা শুধুমাত্র বাসিন্দাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, পর্যটকদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যদি কোনো পর্যটক এই গ্রামে থাকতে চান, তবে তাদেরও পোশাক ছাড়া থাকতে হয়, অন্যথায় থাকার অনুমতি মেলে না। তবে, অতিরিক্ত ঠান্ডার সময় কেউ চাইলে পোশাক পরতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই। গ্রামের বাইরে গেলে বাসিন্দারা পোশাক পরেন, কিন্তু গ্রামে ফেরার সাথে সাথেই তা খুলে ফেলেন।

প্রথমদিকে এই সংস্কৃতির বিরোধিতা করা হলেও, এখন তা সবাই মেনে নিয়েছেন। এই গ্রাম এবং এর অদ্ভুত সংস্কৃতি নিয়ে বিভিন্ন সময় তথ্যচিত্রও নির্মিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু

রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু