ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

‘প্রোটিন ওয়াটার’, কাদের জন্য উপকারী?

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০১:১৪:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০১:১৪:৫৪ অপরাহ্ন
‘প্রোটিন ওয়াটার’, কাদের জন্য উপকারী? ফাইল ফটো
সাধারণত প্রতি দিন খাবারের মাধ্যমে শরীর তার প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি মেটায়। যাঁরা ক্রীড়াবিদ বা শরীরচর্চা করেন, তাঁরা আবার অধিক প্রোটিনের জন্য সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে পানীয় জলের মধ্যে প্রোটিন! বিষয়টা অনেকেই কাছে নতুন মনে হলেও, ফিটনেস দুনিয়ায় চর্চায় রয়েছে ‘প্রোটিন ওয়াটার’।

প্রোটিন ওয়াটার কী?
পুষ্টিবিদদের মতে, ব্যক্তির দেহের প্রতি কিলোগ্রাম ওজন প্রতি ০.৮ গ্রাম প্রোটিনের প্রয়োজন। জলের মধ্যে বিভিন্ন ভিটামিন প্রয়োগ করে জলের পুষ্টিগুণ বৃদ্ধি করা যেতে পারে। একই ভাবে জলের মধ্যে প্রোটিন প্রয়োগ করা হলে তখন তাকে বলা হয় ‘প্রোটিন ওয়াটার’।

কত গ্রাম প্রোটিন
বিভিন্ন কোম্পানি বিভিন্ন মানের জল তৈরি করে। তবে সাধারণত ১ লিটার জলের মধ্যে ১০ থেকে ২০ গ্রাম পর্যন্ত প্রোটিন থাকতে পারে। অর্থাৎ সেই জল খেলে ৪০ থেকে ১০০ কিলোক্যালোরি পর্যন্ত শক্তি পাওয়া যেতে পারে। অনেক সময়ে প্রোটিন ওয়াটার নানা স্বাদেরও হতে পারে।

উপকারিতা
অনেকের প্রোটিন পাউডারে অ্যালার্জির সমস্যা থাকতে পারে। সে ক্ষেত্রে এই ধরনের জল দৈনন্দিন প্রোটিনের চাহিদা মেটাতে উপকারী। জলের মধ্যে প্রোটিন থাকে বলে, হজমের সমস্যা থাকে না।

প্রতি দিন পান করা যায়
ফিটনেস এক্সপার্টদের মতে, প্রোটিন ওয়াটার প্রতি দিন পান করা যায়। তবে তা কখন পান করা হচ্ছে, তা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে ব্যক্তি এই ধরনের জল পান করছেন, আগে তাঁর দৈনিক প্রোটিনের চাহিদা জেনে নেওয়া উচিত।

দাম কেমন
বাজারে সাধারণ পানীয় জলের বোতলের দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত হয়। সেখানে প্রোটিন ওয়াটারের এক বোতলের দাম ১০০ টাকা পর্যন্ত হতে পারে।

সতর্কতা
প্রোটিনের ঘাটতি মেটাতে শুধু এই ধরনের পানীয়ের উপর ভরসা করা উচিত নয়। কারণ মনে রাখতে হবে, দৈনন্দিন প্রোটিনের চাহিদা মূলত ডায়েটের খাবার থেকেই লভ্য। সেখানে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণে প্রোটিন ওয়াটার সাহায্য করে মাত্র।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা