ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত

ইজরায়েলের হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত!

  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ০১:১০:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ০১:১০:০৪ অপরাহ্ন
ইজরায়েলের হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত! ছবি: সংগৃহীত
গাজায় ইজরায়েলি সেনার হামলায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার পাঁচ জন সাংবাদিক নিহত হয়েছেন। আল জাজিরা একটি বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। অভিযোগ, গাজা সিটিতে রবিবার রাতে সাংবাদিকদের একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালায় আইডিএফ (ইজরায়েলি ডিফেন্স ফোর্স)। তাতে মৃত্যু হয় আল জাজিরার সাংবাদিক আনাস আল-শরিফের। এ ছাড়া নিহতদের তালিকায় রয়েছেন মহম্মদ ক্রেইকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোয়ামেন আলিওয়া এবং মহম্মদ নৌফল। তাঁদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে আল জাজিরা। কর্তব্যরত সাংবাদিকদের উপর এমন হামলার নিন্দা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রবিবার রাতে গাজা সিটির আল-শিফা হাসপাতালের প্রধান ফটকের ঠিক বাইরে হামলা চালায় ইজরায়েল। সেখানেই ছিল সাংবাদিকদের একটি তাঁবু। মোট সাত জনের মৃত্যু হয়েছে এই হামলায়। তাঁদের মধ্যে আনাস আল-শরিফ অন্যতম। ২৮ বছরের আনাস দীর্ঘ দিন ধরে গাজায় ছিলেন। কাতারের ওই সংবাদমাধ্যমে উত্তর গাজা থেকে খবর সরবরাহ করছিলেন তিনি। পশ্চিম এশিয়ার সাংবাদিকতার দুনিয়ায় আনাস পরিচিত এবং জনপ্রিয় ছিলেন। আমেরিকার ‘ন্যাশনাল প্রেস ক্লাব’ থেকেও আনাসের মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে।

আনাসের মৃত্যুর পর তাঁর সমাজমাধ্যমে একটি পোস্ট করা হয়েছে। সেটাই আনাসের শেষ বার্তা। মৃত্যু নিশ্চিত জেনে তিনি লিখে রেখে গিয়েছিলেন, ‘‘যদি আমার এই কথাগুলো তোমাদের কানে পৌঁছোয়, জেনে রেখো, ইজরায়েল আমাকে মেরে ফেলেছে এবং আমার কণ্ঠরোধ করতে সক্ষম হয়েছে।’’ আনাসের মৃত্যু সংবাদ দিতে গিয়ে কেঁদে ফেলেন আল জাজিরার সঞ্চালকও। মৃত্যুর পর কেউ তাঁর সমাজমাধ্য়ম থেকে শেষ বার্তা পোস্ট করে দিয়েছেন।

সাংবাদিকদের হত্যার দায় স্বীকার করেছে আইডিএফ। আল জাজিরার আনাসকে তারা ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়েছে। দাবি, প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুক্ত ছিলেন আনাস। তাঁদের বিবৃতি অনুযায়ী, ‘‘হামাস জঙ্গি আনাস আল-শরিফ, যিনি নিজেকে আল জাজিরার সাংবাদিক হিসাবে পরিচয় দিতেন, তাঁর উপর হামলা হয়েছে। আনাস হামাসের জঙ্গি শাখার প্রধান ছিলেন। আইডিএফ সেনা এবং ইজরায়েলি নাগরিকদের উপর হামলা চালাতেন।’’ আনাস যে হামাসের সঙ্গে যুক্ত ছিলেন, তার সমর্থনে যুক্তি দিয়েছে আইডিএফ। তাদের বক্তব্য, ‘‘গাজা থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং নথি, সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ তালিকা, বেতনের নথি খতিয়ে দেখে আল জাজিরার কর্মীর হামাস যোগ সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে।’’

বিশ্বের নানা প্রান্ত থেকে গাজায় সাংবাদিকদের উপর ইজরায়েলের হামলার প্রতিবাদ করা হচ্ছে। সরব হয়েছে অস্ট্রেলিয়াও। অস্ট্রেলিয়া শীঘ্রই প্যালেস্টাইনকে স্বতন্ত্র দেশ হিসাবে স্বীকৃতি দিতে চলেছে। প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস জানিয়েছেন, আগামী মাসে জাতিসংঘের সাধারণ সভায় প্যালেস্টাইনকে ওই স্বীকৃত দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত