ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

সন্তান না হওয়ায় এক কোপে স্বামীর যৌনাঙ্গ কেটে নিলেন স্ত্রী

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১০:৪৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১০:৪৪:৩৫ অপরাহ্ন
সন্তান না হওয়ায় এক কোপে স্বামীর যৌনাঙ্গ কেটে নিলেন স্ত্রী সন্তান না হওয়ায় এক কোপে স্বামীর যৌনাঙ্গ কেটে নিলেন স্ত্রী
দাম্পত্য কলহের জেরে স্বামীর যৌনাঙ্গ কর্তনের দুটি পৃথক ঘটনা সংবাদমাধ্যমে উঠে এসেছে, একটি উত্তরপ্রদেশে এবং অন্যটি পশ্চিমবঙ্গে। উভয় ক্ষেত্রেই অভিযোগের তীর স্ত্রীদের দিকে এবং কারণ হিসেবে পারিবারিক অশান্তির কথাই বলা হচ্ছে।

উত্তরপ্রদেশের জগদীশপুর এলাকায় আনসার আহমেদ (৩৮) নামে এক ব্যক্তির যৌনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রী নাজনিন বানুর বিরুদ্ধে। 

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ফসনগঞ্জ কাচনা গ্রামে এ ঘটনা ঘটে। আনসারের দুই স্ত্রী, সাবেজুল ও নাজনিন। নিঃসন্তান হওয়া নিয়ে এবং অন্যান্য সাংসারিক বিষয় নিয়ে আনসারের সঙ্গে তার স্ত্রীদের প্রায়শই ঝামেলা হত বলে জানা গেছে। ঘটনার দিন রাতে নাজনিনের সঙ্গে ঝগড়া চরমে উঠলে তিনি ধারালো ছুরি দিয়ে আনসারের ওপর হামলা করেন এবং তার যৌনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আনসারকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রায়বরেলির এইমস-এ ভর্তি করা হয়। পুলিশ নাজনিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার তদন্ত চলছে।

এর আগে, মে মাসে পশ্চিমবঙ্গের মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বালুচর গ্রামে একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। আব্দুল রহমান (৩৮) নামে এক ব্যক্তির যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ ওঠে তার স্ত্রীর বিরুদ্ধে।

জানা যায়, স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর তিনি বাপের বাড়ি চলে গেলে, আব্দুল তাকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়ি যান। সেখানে পুনরায় ঝগড়া শুরু হলে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে এই কান্ড ঘটান বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আব্দুলকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই ঘটনায় স্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি