ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

পাবনায় রোগযন্ত্রণায় কাতর বৃদ্ধার আত্মহত্যা

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১০:২৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১০:২৩:০৫ অপরাহ্ন
পাবনায় রোগযন্ত্রণায় কাতর বৃদ্ধার আত্মহত্যা পাবনায় রোগযন্ত্রণায় কাতর বৃদ্ধার আত্মহত্যা
পাবনার চাটমোহর উপজেলায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা ধারালো কাঁচি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

রোববার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম রফেজা খাতুন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানায়, রফেজা খাতুন দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে জানা যায়। এর আগেও তিনি একবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন। 

ঘটনার দিন দুপুরে বাড়ির অন্য সদস্যরা রফেজা খাতুনের গোঙানির শব্দ শুনে তার ঘরে ছুটে যান। সেখানে তারা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং তার পাশে একটি রক্তমাখা ধান কাটার কাঁচি পড়ে থাকতে দেখেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে চাটমোহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার জানিয়েছেন, ময়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন