ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

‘সমকামী হিসেবে ভালই ছিলাম, ওরি

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৯:৪৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৯:৪৮:৩০ অপরাহ্ন
‘সমকামী হিসেবে ভালই ছিলাম, ওরি ‘সমকামী হিসেবে ভালই ছিলাম, ওরি
বলিউডের অন্যতম চর্চিত নাম ওরি তথা ওরহান অবাত্রামণি। বি-টাউনের প্রায় সব তারকার সঙ্গেই তাঁর ওঠাবসা। কিন্তু তাঁর পেশা কী, তা নিয়ে স্পষ্ট উত্তর প্রায় কারও কাছেই নেই। বলা ভাল, হঠাৎ করেই বলিউডে আবির্ভাব ওরির। কিন্তু জনপ্রিয় হওয়ার পর থেকে বার বার খবরের শিরোনামে উঠে আসেন ওরি। এ বার তিনি নিজের যৌন পরিচিতি নিয়ে মুখ খুললেন।

সমকামী নেটপ্রভাবী হিসেবেই পরিচিত ওরি। কিন্তু যত বয়স বাড়ছে, ওরি একজন স্ত্রীর অভাব বোধ করতে শুরু করেছেন। গত ২ অগস্ট জন্মদিন ছিল ওরির। ৩০ পূর্ণ করলেন তিনি। তার পর থেকে বৌ-বাচ্চার প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি। নিজের একটি ভিডিয়ো পোস্ট করে সেই কথা জানিয়েছেন ওরি।

উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গ। গলায় রুপোর হার। কানে গোঁজা সিগারেট। হাতে সুরার বোতল। উশকো খুশকো চুল। এই অবস্থায় মাথায় হাত পড়েছে ওরির। কাঁদো কাঁদো মুখে বসে রয়েছেন তিনি, আর মদ্যপান করছেন। এই ভিডিয়ো ভাগ করে নিয়ে ওরি জন্মদিনের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীদের। সেই সঙ্গে তিনি লিখেছেন, “সকলকে ধন্যবাদ। কিন্তু এত দিন সমকামী হিসেবে ভালই ছিলাম। কিন্তু এ বার আমি ৩০ পেরিয়ে গিয়ে বুঝতে পারছি, একজন স্ত্রী ও সন্তান খুব দরকার।” এখানেই শেষ নয়। বিয়ে করার ইচ্ছেও প্রকাশ করেছেন ওরি। বিয়ের সম্বন্ধ পাঠানোর অনুরোধও করেছেন তিনি।

ওরির এই মূর্তি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। অনুরাগীরা মশকরা করে বলেছেন, তাঁর জন্য পাত্রী দেখা শুরু করছেন। কিন্তু অনেকে আবার যৌন পরিচিতি নিয়ে এই রসিকতা ভাল ভাবে নেননি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি