ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

‘কত এমন গুপ্তচর লুকিয়ে দেশের বিরুদ্ধে কাজ করছে’, জ্যোতিকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন রুপালি

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:২০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:২০:২৬ অপরাহ্ন
‘কত এমন গুপ্তচর লুকিয়ে দেশের বিরুদ্ধে কাজ করছে’, জ্যোতিকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন রুপালি ‘কত এমন গুপ্তচর লুকিয়ে দেশের বিরুদ্ধে কাজ করছে’, জ্যোতিকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন রুপালি
পাকিস্তানের গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে গ্রেফতার হয়েছেন সমাজমাধ্যম প্রভাবী জ্যোতি মলহোত্র। তাঁর বিরুদ্ধেও পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ রয়েছে। পহেলগাঁও কাণ্ডের ঠিক আগেই পাকিস্তান ভ্রমণে গিয়েছিলেন তিনি। এই প্রসঙ্গে এ বার মুখ খুললেন অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়।

সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে রুপালি লিখেছেন, “এই ধরনের মানুষ বোঝেন না, পাকিস্তানের প্রতি ওঁদের ভালবাসা কখন ভারতের প্রতি ঘৃণায় বদলে যাবে। প্রথম দিকে তাঁরা ‘শান্তির আশা’র কথা বলবেন। সত্যিই জানি না, দেশের বিরুদ্ধে কত জন এমন গোপনে কাজ করে চলেছেন। এদের একজনকেও ছেড়ে দেওয়া যাবে না।”

দেশের বিরুদ্ধে যাঁরা গোপনে কাজ করছেন, তাঁদের উপযুক্ত শাস্তি দেওয়ার কথাও বলেছেন রুপালি। ছোট পর্দার অভিনেত্রীর এই পোস্টে তাঁর অনুরাগীরা সম্মতি জানান এবং অবিলম্বে যাতে সমস্ত গুপ্তচরদের প্রকাশ্যে আনান হয় সেই দাবি তোলেন।

উল্লেখ্য, জ্যোতির একটি ইউটিউব চ্যানেল রয়েছে। নাম ‘ট্রাভেল উইথ জো’। সেখানে মূলত ভ্রমণের ভিডিয়োই পোস্ট করতেন জ্যোতি। তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ১ লক্ষ ৩২ হাজার। জ্যোতির ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলের ভিডিয়ো ঘেঁটে দেখা যাচ্ছে, তিনি মাস দুয়েক আগে, অর্থাৎ পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর ঘটনার আগে পাকিস্তান গিয়েছিলেন। অটারী-ওয়াঘা সীমান্ত পেরিয়ে ও পারে যাওয়া, লাহৌরের আনারকলি বাজার, পাক পঞ্জাবের কটাস রাজ মন্দির ঘুরে দেখার ভিডিয়োও রয়েছে। পাকিস্তানের খাবার এবং ভারত-পাকিস্তানের সংস্কৃতির তুলনা করেও ভিডিয়ো বানিয়েছিলেন ইউটিউবার। তাই তাঁর স্বরূপ প্রকাশ্যে আসার পরে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটাগরিকেরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা