ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

নিয়মিত ইনস্ট্যান্ট নুডল্‌স খালেশরীরের কোন কোন ক্ষতির ঝুঁকি বাড়ে

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৭:৩২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৭:৩২:৩১ অপরাহ্ন
নিয়মিত ইনস্ট্যান্ট নুডল্‌স খালেশরীরের কোন কোন ক্ষতির ঝুঁকি বাড়ে ফাইল ফটো
দৈনন্দিন জীবনে ব্যস্ততার কারণে অনেকেই নিয়মিত বাইরের খাবার খেয়ে থাকেন। চটজলদি পেট ভরাতে সাহায্য করে ইনস্ট্যান্ট নুডল্‌স। খুব বেশি ঝামেলা নেই। একটু গরম জল ঢেলে দিলেই তিন-চার মিনিটে নুডল্‌স তৈরি। পদ্ধতি সহজ।

বাজারে এখন নানা ধরনের ইনস্ট্যান্ট নুডল্‌স-এর ছড়াছড়ি। বিশেষ করে, সম্প্রতি কোরিয়ান খাবারের চাহিদা বেড়েছে। তাই চাহিদা মেটাতে বাজার ছেয়ে গিয়েছে বিভিন্ন ইনস্ট্যান্ট নুডল্‌স-এ। কিন্তু দীর্ঘ দিন এই ধরনের খাবার খাওয়া উপকারী নয় বলেই জানিয়েছেন চিকিৎসক এবং পুষ্টিবিদদের একাংশ।

এক সময়ে কেবল ময়দা দিয়ে ইনস্ট্যান্ট নুডল্‌স তৈরি হত। কিন্তু এখন আটার তৈরি নুডল্‌সও কিনতে পাওয়া যায়। পুষ্টিগুণের কথা মাথায় রেখে অনেক প্যাকেটে আবার শুকনো সব্জি দেওয়া থাকে। কিন্তু এই ধরনের নুডল্‌স মূলত প্রক্রিয়াজাত। তার ফলে নুডল্‌স-এর মধ্যে প্রচুর পরিমাণে নুন দেওয়া থাকে। পাশাপাশি, স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন কৃত্রিম ফ্লেভার এবং রং মশলার মধ্যে মেশানো হয়।

‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ (হু)-র পরামর্শ অনুযায়ী, এক জন প্রাপ্তবয়স্কের দৈনিক ২ হাজার মিলিগ্রামের বেশি নুন খাওয়া উচিত নয়। সেখানে দেখা গিয়িছে, একটি ইনস্ট্যান্ট নুডলস্‌-এর প্যাকেটে প্রায় ৬০০ থেকে ১ হাজার ৫০০ মিলিগ্রাম পর্যন্ত নুন ব্যবহার করা হয়।

নুন আমাদের দেহের সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে। কিন্তু দীর্ঘ দিন অতিরিক্ত সোডিয়াম খাওয়ার ফলে হৃদ্‌পিণ্ড এবং কিডনির স্বাস্থ্য দুর্বল হতে শুরু করে। এই ধরনের নুডল্‌স-এ বিশেষ ফাইবার থাকে না। তাই অনেক সময়ে এই ধরনের নুডল্‌স খাওয়ার ফলে হজমের সমস্যা তৈরি হতে পারে। ইনস্ট্যান্ট নুডল্‌স-এ প্রোটিনের ভাগও কম থাকে। তাই দৈনিক প্রোটিনের চাহিদা মেটানোর জন্য এই ধরনের নুডল্‌স আদর্শ বিকল্প নয়। দীর্ঘ দিন এই নুডল্‌স খাওয়ার ফলে ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে বলে দাবি করেছেন চিকিৎসকেরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি