ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

গণঅভ্যুত্থানে শহীদ জিল্লুর রহমানের স্মরণে গাবতলীতে বৃক্ষরোপণ ও স্প্রে মেশিন-ক্রীড়া সামগ্রী বিতরণে সাবেক এমপি লালু

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৭:২৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৭:২৩:৩২ অপরাহ্ন
গণঅভ্যুত্থানে শহীদ জিল্লুর রহমানের স্মরণে গাবতলীতে বৃক্ষরোপণ ও স্প্রে মেশিন-ক্রীড়া  সামগ্রী বিতরণে সাবেক এমপি লালু গণঅভ্যুত্থানে শহীদ জিল্লুর রহমানের স্মরণে গাবতলীতে বৃক্ষরোপণ ও স্প্রে মেশিন-ক্রীড়া সামগ্রী বিতরণে সাবেক এমপি লালু
বগুড়ার গাবতলী রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ জিল্লুর রহমানের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করেন প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

রবিবার (১০ আগস্ট) এ কর্মসূচী পালন করা হয়।

এরপর রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল আওতায় বিনামূল্যে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও রিং পাইপ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্লাব-সংগঠনের মাঝে ফুটবল-ভলিবল সহ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওহাব মন্ডল, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মতিউর রহমান কামাল, রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাবেদ আলী রতন মন্ডল, প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আবু বক্কর সিদ্দিক, সুপার মাওঃ শামছুল হক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, ইউপির প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) শাহ আলম, বিএনপি নেতা আতিকুর রহমান সাজু, তাজুল ইসলাম মুক্তার, আমিনুল ইসলাম, আজমল হোসেন বাবু, আব্দুল হান্নান, রেজাউল করিম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুর রহমান আরিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লা মুন, ইউপি সদস্য শামীম হাসান, তানজিউল, অজেদা বেগম, বিলকিছ বেগম, ফাইমা বেগম, হিসাব সহকারী মেহেদী হাসান মিল্লাত, যুবদল নেতা শাহিনুর ইসলাম শাহীন, সুমন মিয়া, বেলাল হোসেন, হোসেন আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।

এরপর রামেশ্বরপুরের ৩নং ওয়ার্ড মাঝপাড়া রাস্তায় স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এরপূর্বে দেশ-জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার