ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

মা হওয়ার পর অভিনয় করতে চাইছেন না দীপিকা!

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৭:১৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৭:১৩:২৩ অপরাহ্ন
মা হওয়ার পর অভিনয় করতে চাইছেন না দীপিকা! মা হওয়ার পর অভিনয় করতে চাইছেন না দীপিকা!
সন্তান জন্মের পর থেকে আর রুপোলি পর্দায় সে ভাবে দেখা যায়নি দীপিকা পাড়ুকোনকে। তাঁর যাবতীয় ছবি মুক্তি পেয়েছে ২০২৪ সালে। গত সেপ্টেম্বরে কন্যা দুয়ার জন্মের পর দীর্ঘ দিন অন্তরালেই ছিলেন তিনি। তবে ধীরে ধীরে ফিরছেন কাজের দুনিয়ায়, মার্জার সরণীতে দেখা গিয়েছে তাঁকে। এরই মধ্যে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির দ্বিতীয় পর্বের শুটিং নিয়েও বিস্তর জলঘোলা চলছে। আবার দিনে ৮ ঘণ্টা কাজ করার শর্ত রেখেছেন অভিনেত্রী। তা নিয়েও উত্তাল বলিউড। এ বার শোনা যাচ্ছে আরও একটি ছবি থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন দীপিকা।

গত বেশ কয়েক বছর ধরেই অপেক্ষায় ছিল বলিউড, ২০১৫-র হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক হবে। সেখানে মুখ্য চরিত্রাভিনেত্রী অ্যানি হাথওয়ের জায়গায় অভিনয় করার কথা ছিল দীপিকার। মূল ছবির কাহিনি অনুযায়ী চরিত্রটি এক উদ্যোক্তার। যে এক বর্ষীয়ান মানুষকে ‘ইন্টার্ন’ বা শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করে। এই শিক্ষানবিশের চরিত্রে প্রাথমিক ভাবে অভিনয় করার কথা ছিল ঋষি কপূরের। ২০২০ সালে তাঁর মৃত্যুর পর সেই জায়গায় মনোনীত হন অমিতাভ বচ্চন। নানা কারণে এ ছবির কাজ পিছোচ্ছে ক্রমশ।

কিন্তু এ বার নায়িকার চরিত্র থেকেই সরে দাঁড়ালেন দীপিকা। সূত্রের খবর, তিনি শুধুমাত্র প্রযোজক হিসাবেই কাজ করতে চাইছেন এ ছবিতে। অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্র দাবি করেছে, “এ বার দীপিকা অভিনয় থেকে দূরে থাকতে চাইছেন, যাতে তিনি প্রযোজক হিসাবে আরও সময় দিতে পারেন, সৃজন-পরিকল্পনা করতে পারেন নতুন করে। মুখ্য চরিত্রাভিনেত্রীর খোঁজ চলছে।”

মনে করা হচ্ছে, বলিউডে নিজেকে অন্য ভূমিকায় দেখতে চাইছেন দীপিকা। তাঁর পরিকল্পিত পাঁচটি কাজের প্রথমটিই ‘দ্য ইন্টার্ন’। সূত্রটি বলেছে, “আগামী বছরে দীপিকা এমন গল্প শোনাতে চাইছেন যা সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে।”

দীপিকাকে অবশ্য শীঘ্রই ‘কিং’ ছবিতে দেখা যাবে শাহরুখ খানের সঙ্গে। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির দ্বিতীয় পর্বের কাজও শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ