ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব চিত্রাংকন প্রতিযোগিতা - ফারাক্কার প্রভাবে মৃতপ্রায় রাজশাহী রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা সকালে ডাবের এক গ্লাস পানিতে মিলতে পারে একাধিক উপকার বাগেরহাটে শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ২০ হাজারে মীমাংসার চেষ্টা, পরে সংঘর্ষ বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি পিএসজি তারকা বোনের বিয়ের দিনে সড়কে প্রাণ গেল একমাত্র ভাইয়ের Google, Meta-র বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী প্রীতি নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শুটিং সেটে আমির খান আমাকে মারতে এসেছিলেন! বিস্ফোরক দাবি টুইঙ্কল খান্নার ​ঝিনাইদহে জমজ কন্যা জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী  জি-৭ সম্মেলনে জেলেনস্কি-মেলোনির অভিবাদন ঘিরে ভাইরাল ভিডিও, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক খুলনায় ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারধর মান্দায় ধানের হাটে ‘৪১ কেজিতে মণ’, জিম্মি কৃষকরা বেঙ্গালুরু মেট্রো স্টেশনে যুগলের আচরণের ভিডিও ভাইরাল, শালীনতা নিয়ে উঠল প্রশ্ন পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি গণধর্ষণের পরে তরুণীর যৌনাঙ্গে গুলি! কালা হিরণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি’ ছবির মুক্তি বন্ধের আবেদন, শুনানি পিছিয়েছে দিল্লি হাইকোর্টে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলি ঘুম থেকে আর উঠেনি ইতি-মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ

রাজশাহী টিটিসি’তে তালা কেটে চুরি, থানায় অভিযোগ দিলেন না অধ্যক্ষ !

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৬:৩০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৬:৩০:৪১ অপরাহ্ন
রাজশাহী টিটিসি’তে তালা কেটে চুরি, থানায় অভিযোগ দিলেন না অধ্যক্ষ ! রাজশাহী টিটিসি’তে তালা কেটে চুরি, থানায় অভিযোগ দিলেন না অধ্যক্ষ !
রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে একটি ল্যাপটপ ও একটি কম্পিউটার চুরির ঘটনা ঘটেছে।

গত ৭ জুলাই রাতে এ ঘটনা ঘটে। ঘটনার সিসি ভিডিও ফুটেজ সিসি ক্যামেরায়া আছে। এ নিয়ে অভ্যান্তরিন তদন্ত কমিটি গঠন করেছেন টিটিসির অধ্যক্ষ নাজমুল হক। তবে এ নিয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। ফলে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মাঝে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।

টিটিসি সূত্র মতে, বৃহস্পতিবার রাতে সপের তালা ভেঙে ভিতরে ঢুকে চোরেরা টিটিসির একটি মেশিন, ল্যাপটপ ও কম্পিউটার চুরি করে নিয়ে যায়। ঘটনার পরের দিন শুক্রবার বিষয়টি জানাজানি হলে সিসিসি ক্যামেরার ফুটেজ চেক করা হয়। ফুটেজে চুরির ঘটনা ধরা পড়ে। এরপর টিটিসির অধ্যক্ষ নাজমুল হক বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করেন। তবে বিষয়টি নিয়ে তিনি থানায় কোনো অভিযোগ করেননি।

শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে একজন শিক্ষক বলেন, টিটিসির তালা কেটে এতো বড় চুরির ঘটনা ঘটলো। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে চোরদের গ্রেফতারে তৎপর হতো। কিন্তু থানায় অভিযোগ না হওয়ায় চোরেরা আড়ালে থেকে যাবে। অভ্যান্তরিন তদন্তে তো চোরকে শাস্তি দেওয়া যাবে না।

একজন শিক্ষার্থী বলেন, চোর নিশ্চয় টিটিসির ভিতরেই আছে। এ কারণে থানায় অভিযোগ করা হচ্ছে না। অভিযোগ করলে যদি চোর ধরা পড়ে টিটিসির গুমর ফাঁস হয়ে যাবে।

জানতে চাইলে টিটিসির অধ্যক্ষ নাজমুল হক বলেন, বিষয়টি নিজেদের ভাবমূর্তির বিষয়। এ কারণে থানায় অভিযোগ করিনি। তবে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। দেখা যাক তদন্তে কি উঠে আসে। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা

রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, উত্তেজনা