ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে শরীরে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে হবে

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৩:০৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৩:০৮:০৭ অপরাহ্ন
হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে শরীরে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তুলতে হবে ফাইল ফটো
শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়লেই কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে! এই একটা রোগের হাত ধরে শরীরে বাসা বাঁধে আরও হাজার রোগ। হৃদ্‌রোগের পাশাপাশি ডায়াবিটিসের ঝুঁকিও বেড়ে যায় কয়েক গুণ। তবে সব কোলেস্টেরল খারাপ নয়, শরীরে বেশ কিছু উপকারী কোলেস্টেরলও থাকে। হাই ডেনসিটি লাইপোপ্রোটিন (এইচডিএল) কোলেস্টেরল শরীরের পক্ষে ভাল। এইচডিএল খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে শরীর সুস্থ রাখে। তাই শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমালেই হবে না, ভাল কোলেস্টেরলের মাত্রাও বাড়াতে হবে। জেনে নিন, খাদ্যতালিকায় এবং রোজের জীবনে কোন পরিবর্তনগুলি আনলে রক্তে এইচডিএল-এর মাত্রা বাড়বে এবং সামগ্রিক ভাবে শরীর সুস্থ থাকবে।

১) শরীরে এইচডিএল কোলেস্টেরল বৃদ্ধি করতে চাইলে ধূমপান ছাড়তে হবে। ধূমপান করলে রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা কমে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়। এই অভ্যাস স্ট্রোকের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। ধূমপানের পাশাপাশি রাশ টানতে হবে মদ্যপানের অভ্যাসেও।

২) ভাল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে ওজন নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি। শরীরের আনাচ-কানাচে মেদ জমলেই খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ে, আর ভাল কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে। তাই ট্র্যান্স ফ্যাট আছে এমন খাবার, যেমন, চিপ্‌স, নরম পানীয়, ভাজাভুজি, প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন।

৩) ফিট থাকতে ও শরীরে এইচডিএল-এর মাত্রা বাড়িয়ে তুলতে নিয়মিত শরীরচর্চা করতে হবে। শরীরে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে অ্যারোবিক ব্যায়াম, ভারী শরীরচর্চা দারুণ কার্যকর। বয়স বাড়লে ভারী শরীরচর্চা করা সম্ভব হয় না। সে ক্ষেত্রে নিয়মিত হাঁটাহাটি করলেও উপকার পেতে পারেন। রোজ অন্তত ৩০ মিনিট একটু দ্রুত গতিতে হাঁটলেও শরীরে এইচডিএল-এর মাত্রা বাড়ে। সাঁতার কাটলেও উপকার পাওয়া যায়।

৪) খাদ্যতালিকা থেকে চিনি বাদ দিতে হবে। অতিরিক্ত মাত্রায় চিনি খেলে শরীরে ক্যালোরির মাত্রা অত্যধিক হারে বেড়ে যায়। পাশাপাশি, খারাপ কোলেস্টেরলের মাত্রাও বাড়ে।

৫) খাদ্যতালিকায় বদল আনুন। শরীরে এইচডিএল-এর মাত্রা বাড়াতে স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার খেতে হবে। এ ক্ষেত্রে আপনার খাদ্যতালিকায় আমন্ড, আখরোট, তিসি, চিয়া বীজ, ফ্যাটযুক্ত মাছ, সর্ষের তেল, জলপাই, অ্যাভোকাডো, সিম অবশ্যই রাখুন। বেগনি রঙের সব্জি খেলেও উপকার পাবেন। বেগুন, বেগনি বাঁধাকপিতে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, এই উপাদানটি রক্তে এইচডিএল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি