ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু জরায়ুমুখ ক্যান্সার নির্মূলে অগ্রগতির স্বীকৃতি পেল বাংলাদেশ নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের 'জিনাপাটি' লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের আগামী ১৯ মে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭ সিংড়ায় শ্রমিক না পাওয়ায় বিধবার ধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা বিজ্ঞানে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টা থাকবে: রাজশাহীতে বিজ্ঞান মেলায় ভূমিমন্ত্রী রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার

কানে কানাকানি, আন্তর্জাতিক মঞ্চে ছেঁড়া পোশাকে দেশের প্রতিনিধিত্ব! কী বলছেন উর্বশী?

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:১৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:১৭:০৭ অপরাহ্ন
কানে কানাকানি, আন্তর্জাতিক মঞ্চে ছেঁড়া পোশাকে দেশের প্রতিনিধিত্ব! কী বলছেন উর্বশী? কানে কানাকানি, আন্তর্জাতিক মঞ্চে ছেঁড়া পোশাকে দেশের প্রতিনিধিত্ব! কী বলছেন উর্বশী?
ঘটা করে কান উৎসবের লাল গালিচায় পা রেখেছেন তিনি। কিন্তু আন্তর্জাতিক উৎসব মঞ্চ সহ্য হচ্ছে কই? প্রথম দিন থেকে একের পর এক পোশাক সমস্যায় জেরবার উর্বশী রৌতেলা। প্রথম দিন তোতা পাখির মতো রংবেরঙের পোশাক পরেছিলেন। হাতেও ধরেছিলেন তোতা পাখি। দেখে চক্ষু চড়কগাছ সকলের। শুরু চর্চা। আন্তর্জাতিক মঞ্চে এ কী রকম পোশাক!

উৎসবের দ্বিতীয় দিনেও পোশাক বিপত্তি কিন্তু পিছু ছাড়েনি। রবিবার উর্বশী পোশাক পরিকল্পক নাজা সাদের তৈরি কালো রঙের একটি গাউন বেছে নিয়েছিলেন। আধা স্বচ্ছ পোশাকটি পরে মঞ্চে এসে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়তেই বিপত্তি। বাম দিকের বাহুর নীচের অংশ ছেঁড়া! সেটা আবার স্পষ্ট দেখা যাচ্ছে। ব্যস, দেখতে দেখতে অভিনেত্রীর সেই ছবি, ভিডিয়ো ভাইরাল। সমাজমাধ্যমে হাসাহাসি শুরু। ‘ডাকু মহারাজ’ ছবিতে ‘দাবিড়ি দিবিড়ি’ নেচে তিনি বিতর্কের শিরোনামে। চর্চা যেন আর পিছু ছাড়ছেই না! নিজের পোশাকে যে বিপত্তি ঘটেছে সেটা তিনিও মুহূর্তে টের পেয়ে যান। যার জেরে হাত না তুলে বিষয়টি সামলানোর চেষ্টা করেছেন। কিন্তু কত ক্ষণ এ ভাবে হাত না নাড়িয়ে থাকা সম্ভব?

যত বার তিনি হাত নাড়িয়েছেন তত বার ছেঁড়া পোশাক প্রকাশ্যে। আন্তর্জাতিক মঞ্চে প্রশ্নও উঠেছে, উৎসব মঞ্চে ছেঁড়া পোশাকে দেশের প্রতিনিধিত্ব! এ তো গেল বিদেশি অভ্যাগতদের ব্যঙ্গ। নিজের দেশের লোকেরাও কি ছেড়ে কথা বলেছেন উর্বশীকে? একেবারেই না। কারও কটাক্ষ, “কানে ছেঁড়া পোশাক পরা প্রথম ভারতীয়!” কারও বিদ্রুপ, “প্রচারের লোভে শেষে ছেঁড়া পোশাকে কান মঞ্চে উপস্থিত হতেও বিন্দুমাত্র দ্বিধা বোধ করলেন না অভিনেত্রী!”

যাঁকে নিয়ে এত কথা তিনি কী জবাব দিয়েছেন? এখনও পর্যন্ত অভিনেত্রীর মুখে কুলুপ। সংবাদমাধ্যম, সমাজমাধ্যম— কোথাও কোনও জবাব দেননি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের

রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের