ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন

বিয়ের আগে প্রকাশ্যে যৌনতার পাঠ দেন নাতনিকে ! ম্রুনাল ঠাকুর

  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ১২:০০:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ১২:০০:০৯ পূর্বাহ্ন
বিয়ের আগে প্রকাশ্যে যৌনতার পাঠ দেন নাতনিকে ! ম্রুনাল ঠাকুর বিয়ের আগে প্রকাশ্যে যৌনতার পাঠ দেন নাতনিকে ! ম্রুনাল ঠাকুর
নেটফ্লিক্সের অ্যান্থোলজি ছবি ‘লাস্ট স্টোরিজ ২’ তে দেখা মিলেছে অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের। পরিচালকের কথায় তাঁর কাহিনি একটি ‘পারিবারিক লালসার গল্প’। এই ছবির কেন্দ্রে রয়েছেন ম্রুনালের ঠাকুমা নীনা গুপ্তা। যিনি বিয়ের আগে প্রকাশ্যেই যৌনতার পাঠ দেন নাতনিকে। স্পষ্ট জানান, কোনও সম্পর্ক টিকিয়ে রাখতে হলে যৌনতা এবং লালসা দুটোই জরুরি। না হলে একটা সময় পর পরস্পরের সঙ্গে জুড়ে থাকবার কারণটাই শেষ হয়ে যায়। 

ভারতীয় সমাজব্যবস্থায় ‘সেক্স’ বা ‘যৌনতা’ আজও ট্যাবু বলেই গণ্য। এই নিয়ে খোলাখুলি কথা বলতে কিন্তুবোধ রয়েছে সকলের। এবার সেক্স আর যৌন খিদে নিয়ে মুখ খুললেন ম্রুনাল ঠাকুর। তিনি বলেন, ‘আমার মনে হয় যৌনতা আর লালসা নিয়ে পরিণত আলোচনা খুব প্রয়োজন। বিশেষত যখন ছেলেমেয়েরা বয়ঃসন্ধির মধ্যে দিয়ে যায়। সদ্য যৌবনে পা রাখা ছেলেমেয়েদের নিজস্ব রোল মডেল থাকে, তাঁদের উচিত এই নিয়ে সঠিক জ্ঞান ও তথ্য পৌঁছে দেওয়া’। 

ম্রুনাল যোগ করেন, ‘যদি প্রত্যেক তরুণ এবং সংবেদনশীল মন, এমনকি পরিবারের বাচ্চারাও এমন একজনকে কাছে পায়, যার সঙ্গে খোলাখুলি এই সমস্ত বিষয় (সেক্স, লালসা) নিয়ে আলোচনা করতে পারবে, তাহলে বাইরে জগতের কাছ থেকে এগুলো নিয়ে ভুলভাল তথ্য সংগ্রহ করবে না’। 

ছবিতে দেখা যায় বাবার বন্ধুর ছেলে সঙ্গে বিয়ের ঠিক হয়েছে ম্রুনালের। হবু বর অঙ্গদের সঙ্গে ইতিমধ্যেই ব্যক্তিগত বোঝাপড়াও সেরে নিয়েছে সে। তবে ঠাকুমা নিজের সিদ্ধান্তে অনড়। ‘টেস্ট ড্রাইভ’ না করে বিয়ে নয়। শরীর নামক আগ্নেয়গিরি মানে ‘মাউন্ট ফুজি’-র লাভা যতক্ষণ না নিঃসৃত হচ্ছে ততক্ষণ কারুর গলায় মালা দেওয়া যাবে না। ‘লাস্ট স্টোরিজ’-এর এই অংশে বিয়ের আগে সেক্সের পক্ষে সওয়াল করেছেন নীনা গুপ্তা। ঠাকুমার কথায় কি আদেও গুরুত্ব দেবে নাতনি? সেই নিয়েই এই কাহিনি। 

লাস্ট স্টোরিজের অপর তিনটি গল্প পরিচালনা করেছেন, কঙ্কনা সেনশর্মা, সুজয় ঘোষ এবং অমিত শর্মা। সমালোচকদের থেকে সবচেয়ে প্রশংসা কুড়িয়েছে কঙ্কনার গল্পটি। যেখানে দেখা মিলেছে তিলোত্তমা সোম ও অম্রুতা সুভাষের। সুজয়ের গল্পে রয়েছে বিজয় ও তামান্নার যৌন লালসার গল্প, তবে চিরাচরিত সুজয় ঘোষ টুইস্টের সঙ্গে। অন্যদিকে অমিত শর্মা পরিচালিত অংশটিতে অভিনয় করেছেন কাজল ও কুমুদ মিশ্রা। 

আগামিতে ম্রুনালকে দেখা যাবে বিজয় দেবেরাকোণ্ডার নায়িকা হিসাবে। যা পরিচালনার দায়িত্বে রয়েছে পরশুরাম পেটলা। এছাড়াও ‘নানি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন নায়িকা।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি