ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি

ইউক্রেনের উপরে হামলা বাড়াল রাশিয়া

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:১২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:১২:৩৩ অপরাহ্ন
ইউক্রেনের উপরে হামলা বাড়াল রাশিয়া ইউক্রেনের উপরে হামলা বাড়াল রাশিয়া
সাম্প্রতিক শান্তি আলোচনা তেমন ফলপ্রসূ হয়নি। দু’পক্ষের বন্দি বিনিময় নিয়ে শুধুমাত্র সিদ্ধান্তে পৌঁছেছিল যুদ্ধরত রাশিয়া এবং ইউক্রেন। ইস্তানবুলে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলাকালীনই ইউক্রেনের সুমিতে বড়সড় রুশ হামলার অভিযোগ জানিয়েছিল ইউক্রেন, যাতে নিহত হন ৯ জন সাধারণ নাগরিক।

আজ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের উপরে ড্রোন হামলা আরও জোরদার করেছে রুশ সামরিক বাহিনী। ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এত বড় মাপের হামলা রাশিয়া আগে কখনও করেনি বলেও জানাচ্ছে ইউক্রেনের
প্রতিরক্ষা মন্ত্রক।

এই পরিস্থিতিতে আগামিকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে ইটালিতে আজ বৈঠক করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং বিদেশসচিব মার্কো রুবিয়ো।

ইউক্রেনের বায়ুসেনা এক বিবৃতিতে আজ জানিয়েছে, গত কয়েক দিন ধরে মধ্য কিভের নানা এলাকায় জোরদার ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। আজ কিভের গভর্নর মায়কোলা কালাশনিক জানিয়েছেন, রুশ সামরিক বাহিনীর সাম্প্রতিক হামলায় মৃত্যু হয়েছে এক মহিলার। আহত চার বছরের শিশু-সহ চার জন। ড্রোনের আঘাতে ধ্বংস হয়েছে বহু বসতবাড়ি, বহুতল। পুড়ে খাক বহু গ্যারাজ-ও। অনেক এলাকায় ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে আগুন লেগে গিয়েছে। দমকল বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ার অন্তত ২৭৩টি ড্রোন আছড়ে পড়েছে ইউক্রেনের মাটিতে। পাল্টা প্রত্যাঘাতে ৭৫টি ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন-ও। রাশিয়া সব ক’টি ড্রোনই গুলি করে নামিয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে পাল্টা জানানো হয়েছে।

ইউক্রেনের পার্লামেন্টের প্রধান রুসলান স্টেফানচাক পুতিনকে তীব্র কটাক্ষ করে সমাজমাধ্যমে আজ লিখেছেন, ‘প্রায় ৯ ঘণ্টা ধরে এক টানা বিপদ ঘন্টি বেজেছে। পুতিনের শান্তির প্রতি আন্তরিক চেষ্টা হয়তো একেই বলে’। তাঁর আরও বক্তব্য, রাশিয়ার এই হামলা আসলে সন্ত্রাসবাদের বিশুদ্ধতম উদাহরণ। গত কাল ইউক্রেনের ডোনেৎস্ক এলাকায় রাশিয়ার হামলায় এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৮ জন। এ ছাড়া, খেরসন, ঝ়াপোরিঝ়িয়া-সহ বহু এলাকায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনা।

এই পরিস্থিতিতে আগামী কাল পুতিনের সঙ্গে ফোনে কথা বলার কথা ট্রাম্পের। আমেরিকান প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন, তিনি নিজে থেকে হস্তক্ষেপ না করলে যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারবে না কোনও দেশই। রুশ বিদেশ মন্ত্রকও এই ফোনালাপের কথা সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছে। পুতিনের পরে জ়েলেনস্কির সঙ্গেও ফোনে কথা বলবেন ট্রাম্প। নতুন পোপ চতুর্দশ লিয়ো-র প্রথম ‘মাস’ উপলক্ষে ইটালিতে গিয়েছেন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট এবং বিদেশসচিব। রোমে আমেরিকান রাষ্ট্রদূতের বাসভবনে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভান্স এবং রুবিয়ো।

ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, ব্রিটেনের মতো ইউক্রেনের বন্ধু দেশের প্রধানেরা এর মধ্যেই পুতিনকে সংযত আচরণের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। ইউক্রেনের উপরে হামলার পরিমাণ বাড়লে রাশিয়ার বিরুদ্ধে নেমে আসতে পারে নিষেধাজ্ঞার বড়সড় খাঁড়াও। তুরস্কে শান্তি আলোচনায় পুতিন নিজে না গিয়ে কেন দ্বিতীয় স্তরের প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন পশ্চিম ইউরোপীয় দেশগুলির নেতারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী