ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের উদ্যোগে প্রথমবারের মতো নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান কার্যক্রম শুরু রাজশাহী অঞ্চলে ভেজাল কীটনাশকে বাজার সয়লাব হালিশহরে যৌথ অভিযানে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার চাঁদাবাজির প্রতিবাদ করায় আকাশ দাস হত্যা: ঢাকায় গ্রেপ্তার প্রধান আসামি রেন্ডি রাণীশংকৈলে শাশুড়ীকে দাফন করে বাড়ী ফেরার পথে লাশ হলেন জামাই থিম ওমর প্লাজায় বাটার নতুন শো-রুমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসকের সাথে কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভা তানোর বাল্য বিবাহ ও শিশু শ্রম মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি সভা খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় এগিয়ে যাচ্ছে শিশুরা: রাণীশংকৈলে ইউনিয়ন পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা অবৈধভাবে ব্যাটারি কারখানার এক লাখ টাকা জরিমানা তোমার মনে আমার জন্য জায়গা রেখো: মেহজাবীন শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩১ নগরীতে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন হার্টের অসুখ হয়েছে বলে ডিম খাওয়া ছেড়েছেন? শরীরের লাভ হচ্ছে না কি ক্ষতি? গরমে চুল ছোট করে ছাঁটতে চান, মুখের গড়ন বুঝেই তা বাছতে হবে ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

রাজশাহীতে দুই অপহরণকারীকে গ্রেফতার, জনতার গণধোলাই থেকে পুলিশ বাঁচালো একজনকে

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ১১:৩৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ১১:৩৭:৩৪ অপরাহ্ন
রাজশাহীতে দুই অপহরণকারীকে গ্রেফতার, জনতার গণধোলাই থেকে পুলিশ বাঁচালো একজনকে রাজশাহীতে দুই অপহরণকারীকে গ্রেফতার, জনতার গণধোলাই থেকে পুলিশ বাঁচালো একজনকে
রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় অপহরণ, মারধর ও চাঁদাবাজির ঘটনায় দুইজনকে মোঃ হাসান আলী ওরফে রনিকে বিক্ষুদ্ধ জনতার ব্যপক গণধোলাই। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশের হস্তক্ষেপে প্রাণে রক্ষা পায় অপহরণকারী রনি। পরে তার এক সহযোগী রিমনকে গ্রেফতার করে পুলিশ। 

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।

গ্রেফতারকৃত অপরণকারীরা হলো: নগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার আলতাবের ছেলে মোঃ রিমন (২৭), ও মোঃ হাসান আলী ওরফে রনি,সে একই থানার তালাইমারী এলাকার গোলাম কিবরিয়ার ছেলে।

মামলার বরাত দিয়ে জানা গেছে, মামলার বাদীর মামা মোঃ তন্ময় ইসলাম (৩০), এবং তার বন্ধু মোঃ সোহেল রানা (৩০) বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কাজের উদ্দেশ্যে রাজশাহীতে আসেন। পূর্ব পরিচয়ের সূত্রে আসামিরা তাদের ডেকে তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় নিয়ে যায় এবং কৌশলে অপহরণ করে।

এরপর অপহৃতদের আটক রেখে তাদের নিকট চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামি মোঃ রিমনের নেতৃত্বে অন্যান্য আসামিরা তাদের বেধড়ক মারধর করে। ফলে তারা গুরুতর আহত হন। পরবর্তীতে ভুক্তভোগীরা প্রাণ বাঁচাতে ৮ হাজার টাকা চাঁদা নগদ প্রদান করেন।

এছাড়াও বাদীর মামার বন্ধু মোঃ সোহেল রানার গলায় থাকা একট স্বর্ণের চেইন জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৮০
হাজার টাকা।

অভিযোগ রয়েছে, মারধরের পর আসামিরা হুমকি দিয়ে বলেন, এই ঘটনা যদি কাউকে বলিস, তাহলে তোদের প্রাণে মেরে ফেলব। একপর্যায়ে স্থানীয় জনগণ মোঃ রিমনকে হাতে-নাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ তাজ উদ্দীন আহমদ জানান, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে এবং মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।

তিনি আরও বলেন মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্ত বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে এবং সে পলাতক হতে পারে। তাই তাকে জেল হেফাজতে রাখার আবেদন করা হয়েছে।

এদিকে, রাজশাহীর শান্তিপ‚র্ণ পরিবেশে এমন ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের উদ্যোগে প্রথমবারের মতো নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান কার্যক্রম শুরু

রাসিক প্রশাসকের উদ্যোগে প্রথমবারের মতো নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান কার্যক্রম শুরু