ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

নিজের অফিসে পড়ে আছে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ১০:৫৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ১০:৫৪:১৯ অপরাহ্ন
নিজের অফিসে পড়ে আছে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ নিজের অফিসে পড়ে আছে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
নিখোঁজের দুদিন পর নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে আব্দুর রহীম ভান্ডারী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন একটি অফিস থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত আব্দুর রহিম ভান্ডারী উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের এমদাদ আলী মহুরী বাড়ির মৃত তোফায়েল আহমদের ছেলে।  তিনি পেশায় পল্লী বিদ্যুতের কন্ট্রাক্টর ছিলেন।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, রহীম ভান্ডারী গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। শনিবার বিকেল ৩টার দিকে চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন তার ব্যক্তিগত অফিসের পাশের একজন দোকানদার ওই অফিস থেকে ভারী কিছু পড়ার আওয়াজ শুনতে পান।  
তাৎক্ষণিক তিনি অফিসের স্যাটার খুলে দেখেন গলায় গামছা পেঁচানো রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে রহীম ভান্ডারী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ,পিবিআই ও র‍্যাব সদস্যরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে। তাদের ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হবে।    
 
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আ্ত্মহত্যা। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন