ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

মতিহারে মাদকসহ আমবাগানের সাবেক আ.লীগ কাউন্সিলর আল-মামুন আটক

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৯:৪৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৯:৪৯:২৪ অপরাহ্ন
মতিহারে মাদকসহ আমবাগানের সাবেক আ.লীগ কাউন্সিলর আল-মামুন আটক মতিহারে মাদকসহ আমবাগানের সাবেক আ.লীগ কাউন্সিলর আল-মামুন আটক
মাদক সেবনরত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় রাজশাহী মহানগরীতে আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর এবং আটটি মামলার পলাতক আসামী হিসেবে অভিযুক্ত রেজা উন-নবী আল-মামুনকে (৫৩) ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৮ আগস্ট) দিনগত রাত পৌনে ১০টায় মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, শুক্রবার রাতে তালাইমারী মোড়ের জনবহুল এলাকায় আল-মামুন বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে এসে রাস্তার পাশের আইল্যান্ডের উপর তুলে দেন। যা দেখে উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা গাড়িটি ঘিরে ফেলে। খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে  আল-মামুনকে নিজেদের হেফাজতে নেয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ৬পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, নগদ ৩০ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল-মামুন মাদক সেবনের কথা স্বীকার করেছেন বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতারকৃত আল-মামুন মহানগরীর ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন এবং তার বিরুদ্ধে আগেও মাদক সেবনের অভিযোগ রয়েছে। র‌্যাব আরও জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পূর্বেই ৮টি মামলা রয়েছে। তিনি সেই মামলাগুলোতে পলাতক আসামী ছিলেন তিনি। 

এ ব্যপারে গ্রেফতার আল-মামুনের বিরুদ্ধে মহানগরীর মতিহার থানায় একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে তাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে মতিহার থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু