ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৮:৪৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৮:৪৬:০৯ অপরাহ্ন
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা
রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

শনিবার (৯ আগস্ট) বিকালে স্টেডিয়ামটি পরিদর্শনকালে তিনি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফিও তুলে দেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমাদের তিনটি আন্তর্জাতিক স্টেডিয়ামে আন্তর্জাতিক ও বিপিএল এর ম্যাচগুলো হয়ে থাকে। এটাকে বিকেন্দ্রীকরণ করার জন্য উত্তরবঙ্গে রাজশাহী স্টেডিয়াম ও দক্ষিণবঙ্গে বরিশাল কিংবা খুলনা স্টেডিয়ামে বিপিএলের ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, আপনারা জানেন বিসিবির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ রাজশাহী পরিদর্শন করে গেছেন। এবারের বিপিএল আয়োজন করার জন্য কী কী সংস্কার করা প্রয়োজন তা দেখতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে রাজশাহীতে বেশ কয়েকটি ম্যাচ আয়োজন করা যাবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ