ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

রাবি’তে ভর্তি জালিয়াতির মূলহোতা গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৬:২২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৬:২২:৪১ অপরাহ্ন
রাবি’তে ভর্তি জালিয়াতির মূলহোতা গ্রেফতার রাবি’তে ভর্তি জালিয়াতির মূলহোতা গ্রেফতার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফার্মেসি বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি জালিয়াতির ঘটনায় মূলহোতা অভিযুক্ত মোঃ রাইসুল ইসলাম রাহি-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট), রংপুর মেট্রোপলিটন পুলিশের তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাইসুল ইসলাম রাহি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার পুটিমারী গ্রামের নুর মোহাম্মদ রাজ্জাকের ছেলে। বর্তমানে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বাবুপাড়ার বাসিন্দা।

এই জালিয়াতির ঘটনাটি প্রকাশ্যে আসে যখন মোঃ আব্দুল্লাহ আল ইমরান এবং তার এক বান্ধবী অকৃতকার্য হওয়া সত্তে¡ও বিশেষ কোটায় ফার্মেসি বিভাগে ভর্তির জন্য আবেদন করেন। গত ১৭ জুলাই তারা বিভাগে কাগজপত্র জমা দেন। কিন্তু ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতির কাগজপত্রে থাকা স্বাক্ষর দেখে সন্দেহ হয় এবং তিনি ইমরানকে ২০ জুলাই পুনরায় আসতে বলেন।

পরবর্তীতে ২৭ জুলাই ইমরান একা বিভাগে এসে ফার্মেসি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসাঃ শাহনাজ পারভীনের নিকট কাগজপত্র উপস্থাপন করলে তা জাল বলে প্রমাণিত হয়। তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমানকে জানায় এবং তার মাধ্যমে ইমরানকে রাজশাহী নগরীর মতিহার থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বাদী হয়ে মতিহার থানায় একটি জালিয়াতি মামলা দায়ের করেন।

থানায় জিজ্ঞাসাবাদের ইমরান স্বীকার করে, টাকার বিনিময়ে রাইসুল ইসলাম রাহি তাকে ও তার বান্ধবীকে ভর্তি করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এই জাল কাগজপত্র সরবরাহ করেছে। এই তথ্যের ভিত্তিতে মতিহার থানা পুলিশ মামলার পলাতক আসামি রাইসুলকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে।

অবশেষে, গোপন সংবাদের ভিত্তিতে ৮ আগস্ট রংপুর পুলিশের তাজহাট থানা এলাকার দর্শনার মোড় থেকে রাইসুল ইসলামকে গ্রেফতার করেন মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে এসআই মোঃ জাকারিয়া মাসুদ ও সঙ্গীয় ফোর্স।  

গ্রেফতার রাইসুলের বিরুদ্ধে মতিহার থানায় জালিয়াতি মামলা রুজু করা হয়েছে।

শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম