ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

রাজশাহীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৬:১৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৬:১৭:৫১ অপরাহ্ন
রাজশাহীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা রাজশাহীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা
রাজশাহীতে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থার ৯টি নির্মাণ কাজের উদ্বোধন ও ৪টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহী সার্কিট হাউসে ভার্চুয়ালি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পগুলো হচ্ছে রাজশাহী দূর্গাপুরে কালীগঞ্জ ও মোহনপুরে বীরকুৎসা হাটে দুইতলা গ্রামীণ হাট ভবন, বাগমারা উপজেলার একডালা ভ‚মি অফিস এবং তানোরে কাশেম বাজার হতে বায়া রাস্তার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ। অন্যদিকে মোহনপুরে ধোরসা, বাঘার চক ছাতারী ও গোদাগাড়ীর সোনাদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন, নগরীর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারতলা নবনির্মিত ভবন, নগরীর হড়গ্রাম নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দুইতলা ভবন, চারঘাটে নিমপাড়া-হাবিবপুর খালের পলি অপসারণ কাজ, পবায় হরিপুর হাটের নবনির্মিত দুইতলা মার্কেট ভবন, গোদাগাড়ী ৭২ মিটার দীর্ঘ পাস্তাপাড়া-কদমশহর ভাগাইল ব্রিজ নির্মাণ কাজ এবং রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ’র উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপদেষ্টা দোয়ায় অংশ নেন।

১৩টি নির্মাণকাজের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের অধীন ১টি এবং অবশিষ্ট ১২টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প।

রাজশাহী বিভাগীয় প্রশাসনের আয়োজনে এ উদ্বোধন অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার