ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ মোহনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম রাজুর মাতা রিজিয়া বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক ‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র এখন তো আওয়ামী লীগ নেই, শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ করার দরকার কী বড় পর্দায় আসছে ‘কিং’, তারিখ জানালো প্রযোজনা সংস্থা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী ও ঢাকাসহ ২৭ জেলা মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী সাতক্ষীরা ৬৩ লাখ টাকার সোনাসহ নারী আটক পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা ঢুকিয়ে ফেলেন নিরব তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাজশাহীতে শিক্ষকের হাতে বিএনপির একাধিক নেতা লাঞ্ছিত সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সতর্কতা জারি  সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ন্যানো ইউরিয়া বিষয়ক কারিগরি উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব

১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৫:২২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৫:২২:৫৪ অপরাহ্ন
১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন ‘উপজেলা পর্যায় মিনি স্টেডিয়াম নির্মাণ-২য় পর্যায়’ প্রকল্পের আওতায় ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার নাটোর সদর উপজেলা মিনি স্টেডিয়াম সরাসরি এবং অবশিষ্ট ১৩টি মিনি স্টেডিয়াম ভার্চুয়ালি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। ধাপে ধাপে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ যথা সময়ে শেষ হবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার নেওয়ার পর থেকে ক্রীড়া ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের কাজ করছে। তারই অংশ হিসেবে আজ ১৪টি উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করা হলো।

নবনির্মিত স্টেডিয়ামগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহŸান জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, মাঠগুলোতে ক্রীড়াবিদরা যেন নিয়মিত খেলাধুলা করতে পারেন।

উপজেলা পর্যায়ে মাঠগুলো ব্যবহার হলে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় পাওয়া সম্ভব।

উপদেষ্টা বলেন, তরুণদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যুব সমাজের দক্ষতা বৃদ্ধি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এআই, রোবটিক্সসহ প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণের মডিউল প্রণয়ন করা হচ্ছে। বাংলাদেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে উদ্যোক্তা উন্নয়ন নীতিমালাকে যুগোপযোগীভাবে প্রণয়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ এ সকলের অংশগ্রহণ এবং সহযোগিতার আহŸান জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

উল্লেখ্য, প্রকল্পের প্রথম পর্যায়ে, জুলাই ২০১৬ হতে জুন ২০১৯ পর্যন্ত ৭৪১১ দশমিক ১১ লক্ষ টাকা ব্যয়ে ১২৫টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ সম্পন্ন হয়। প্রকল্পের দ্বিতীয় পর্যায় জুলাই ২০২১ থেকে জুন ২০২৫ মেয়াদে ১৬৪৯৩২ দশমিক ৫২ লক্ষ টাকা ব্যয়ে ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ কাজ চলমান রয়েছে।

পাশাপাশি এই দ্বিতীয় পর্যায়েরই ২৮৫৫৪২ লক্ষ টাকা ব্যয়ে জুলাই ২০২১ থেকে জুন ২০২৭ মেয়াদে মোট ২০১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের একটি সংশোধিত প্রস্তাবও রয়েছে। এছাড়া প্রকল্পের তৃতীয় পর্যায়েও কাজ শুরু করার প্রস্তুতি চলছে। ১২০টি উপজেলায় ৭৪৯১৮ লক্ষ টাকা ব্যয়ে জমি অধিগ্রহণ এবং অবকাঠামো নির্মাণের জন্য জানুয়ারি ২০২৫ থেকে জুন ২০২৭ পর্যন্ত মেয়াদে এই প্রকল্প বাস্তবায়নের অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল- আলম, স্থাানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থাানীয় সরকার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত