ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

মহানগরীতে মোটরসাইকেল চুরি, চাঁদাবাজি এবং মাদক মামলায় ২জনকে গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৫ ০৩:১৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৫ ০৩:১৪:০৮ পূর্বাহ্ন
মহানগরীতে মোটরসাইকেল চুরি, চাঁদাবাজি এবং মাদক মামলায় ২জনকে গ্রেফতার মহানগরীতে মোটরসাইকেল চুরি, চাঁদাবাজি এবং মাদক মামলায় ২জনকে গ্রেফতার
রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল চুরি, চাঁদাবাজি এবং মাদক মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টায় পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় একটি চোরাই মোটরসাইকেল ও ৫’শ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেফতার মোঃ জনি (৩৫), সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকার মৃত মতিউরের ছেলে ও মাদক মামলায় গ্রেফতার মোঃ পলাশ (৩২), একই থানার কেদুর মোড় এলাকার মোঃ বাবলুর ছেলে।

শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, বোয়ালিয়া থানা এলাকায় এক নারীর স্বামী মৃত্যুর পর তার ছেলেকে নিয়ে বসবাস করেন। প্রতিবেশী জনি ও সম্রাট বিভিন্নভাবে তাকে পথে-ঘাটে হয়রানি করে আসছিল। একপর্যায়ে গত (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় তার ছেলের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় এবং ৫০ হাজার টাকা দিয়ে সেটি ফেরত নিতে বলে। এ ঘটনায় ভুক্তভোগী বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানা পুলিশ জানতে পারেন, আসামি জনি তালাইমারি এলাকায় অবস্থান করছে। পরে রাত দেড়টায় বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল চুরি করা মোটরসাইকেল উদ্ধার-সহ ও আসামি জনিকে গ্রেফতার করেন। 

অপরদিকে, একই দিন রাত সাড়ে ৩টায় কেদুর মোড়ে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় পলাশকে হাতেনাতে গ্রেফতার করে এসআই মোঃ শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে ৫’শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ২,৭০০ টাকা উদ্ধার জব্দ করা হয়।

উল্লেখ্য, আসামি জনির বিরুদ্ধে বোয়ালিয়া ও মতিহার থানায় ৫টি মামলা চলমান রয়েছে এবং মাদক কারবারী পলাশের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক