ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলাকেটে হত্যা

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৫:০০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৫:০০:২০ অপরাহ্ন
নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলাকেটে হত্যা প্রতিকী ছবি
নাটোরের লালপুরের গোপালপুরে প্রাইভেটকার থামিয়ে চালক সাইদুল ইসলামকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের পার্শ্বে গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রাইভেটকার চালক সাইদুল ইসলাম ভেরামাড়া উপজেলার বামনপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে।

এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। পরে রাতেই তাহমিদুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

লালপুর থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় রাতেই লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। অভিযান চালিয়ে তাহমিদুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রাতে কুষ্টিয়া ভেড়ামারা থেকে প্রাইভেটকারটি বনপাড়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর নর্থবেঙ্গল সুগার মিলস হাই স্কুলের পার্শ্বে রেলগেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা প্রাইভেটকারটি থামিয়ে চালক সাইদুল ইসলামকে গাড়ির ভেতরই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলা কেটে পালিয়ে যায়। গাড়ির ভেতর থেকে বের হতে গিয়ে ঘটনাস্থলে পরে চালকের মৃত্যু হয়।

লালপুর থানার ওসি মমিনুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ছুরি উদ্ধার করে। প্রাইভেটকারটি ও নিহত চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। রাতেই থানায় একটি হত্যামামলা দায়ের হয়েছে। অভিযান চালিয়ে দৌলতপুর এলাকার তাহমিদুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে পরে জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি