ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

কেনিয়ায় উড্ডয়নের তিন মিনিট পর বিমান বিধ্বস্ত, নিহত ৬

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৪:৫৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৪:৫৬:৪৭ অপরাহ্ন
কেনিয়ায় উড্ডয়নের তিন মিনিট পর বিমান বিধ্বস্ত, নিহত ৬ ছবি: সংগৃহীত
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধে ডাক্তার ও নার্স রয়েছেন। উড্ডয়নের তিন মিনিট পরই দেশটির রাজধানী নাইরোবির কাছে আবাসিক ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। 

সংবাদমাধ্যমটি বলছে, রাজধানী নাইরোবিতে একটি চিকিৎসা সেবাদানকারী সংস্থার মালিকানাধীন হালকা বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কেনিয়ার এক কর্মকর্তা।

চ্যারিটি সংস্থা আমরেফ ফ্লাইং ডক্টরস জানায়, বৃহস্পতিবার দুপুরে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইসা গন্তব্যে যাত্রা করা সেসনা বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই শহরের গিথুরাই এলাকায় একটি আবাসিক ভবনের ওপর ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়।

কিয়াম্বু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা জানান, বিমানে থাকা চারজন — যাদের মধ্যে চিকিৎসক, নার্স ও পাইলট রয়েছেন — ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া নিচে থাকা আরও দুইজন প্রাণ হারান এবং আরও দুজন গুরুতর আহত হন।

কেনিয়া সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের তিন মিনিট পরই বিমানটির সঙ্গে রাডার ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারী দল পাঠানো হয়েছে।

সূত্র: বিবিসি 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি