ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

২০ বছরের সাজা এড়াতে ২৩ বছর ধরে পলাতক

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৪:৪৬:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৪:৪৬:০৮ অপরাহ্ন
২০ বছরের সাজা এড়াতে ২৩ বছর ধরে পলাতক ছবি: সংগৃহীত
২০ বছরের সাজা থেকে বাঁচতে ২৩ বছর ধরে পালিয়ে বেড়িয়েছেন নোয়াখালী হাতিয়ায় জিআর মামলায় জসিম উদ্দিন (৫৫) নামে এক আসামি। প্রকৃত নাম-ঠিকানা পরিবর্তন করে ২৩ বছর নিজেকে আড়াল করে রাখেন তিনি। অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর ফার্মগেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরের দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জসিম উদ্দিনকে সোপর্দ করা হয়। তার আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া জসিম উদ্দিন উপজেলার চরকিং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।

হাতিয়া থানার উপপুলিশ পরিদর্শক মিনহাজুল আবেদিন জানান, জসিম উদ্দিনের বিরুদ্ধে ১৯৯১ সালে একটি জিআর মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২০০২ সালে তথ্য-প্রমাণাদির ভিত্তিতে তার ২০ বছরের কারাদণ্ড দেন আদালত। তাকে গ্রেপ্তারে অনেক দিন ধরে কাজ করে আসছে পুলিশ।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ধুলো দিতে জসিম উদ্দিন তার প্রকৃত নাম-ঠিকানা পরিবর্তন করে ফেলেন। তিনি তার নাম গিয়াস উদ্দিন রেখে উপজেলা সদরের এ এম উচ্চ বিদ্যালয়ে পাঁচ বছর খণ্ডকালীন চাকরিও করেছেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় নাম-ঠিকানা বের করে অভিযান চালিয়ে ঢাকার ফার্মগেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। হাতিয়া থানা-পুলিশ কর্তৃক বিশেষ অভিযান ও অপারেশন ডেভিল হান্টের কার্যক্রম চলমান রয়েছে। এ ছাড়া থানা এলাকায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার-সংক্রান্ত অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা