ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা রাজশাহীতে সারের সংকট ও কালোবাজারি: বিপাকে কৃষকরা কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো পুনরুজ্জীবিত করাই সরকারের মূল লক্ষ্য, রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বর্ষবরণে রাবি: শোভাযাত্রায় যুদ্ধ-জ্বালানিসংকটের প্রতিচ্ছবি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান শ্রমিক কুষ্টিয়ার ছত্রগাছা বিদ্যালয়ের পিয়ন ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণ বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ সিংড়ায় জলাবদ্ধতা নিরসনে ভূ-গর্ভস্থ পানির পাইপ লাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে: র‍্যাব রাণীনগরে করজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি পাকিস্তানে শান্তি আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু রাণীশংকৈলে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন

রাণীনগরে মিস্টান্ন ভান্ডারে ঢুকে ছাই দিয়ে খাবার নষ্ট করেছে দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৪:১৬:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৪:১৬:৩৫ অপরাহ্ন
রাণীনগরে মিস্টান্ন ভান্ডারে ঢুকে ছাই দিয়ে খাবার নষ্ট করেছে দুর্বৃত্তরা রাণীনগরে মিস্টান্ন ভান্ডারে ঢুকে ছাই দিয়ে খাবার নষ্ট করেছে দুর্বৃত্তরা
নওগাঁর রাণীনগরে মিস্টান্ন ভান্ডারের দরজা ভেঙ্গে ঢুকে ছাই দিয়ে প্রায় ৩০হাজারটাকার দই-মিস্টিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নষ্ট করেছে দুর্বত্তরা। বুধবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার চার মাথাস্থ্য বিসমিল্লাহ মিস্টান্ন ভান্ডারে এই ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভান্ডারের মালিক জিয়াদুল ইসলাম জানান, সারা দিন ব্যবসা শেষে প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ৯টা নাগাদ দোকানে তালা দিয়ে বাড়ীতে চলে যাই। বৃহস্পতিবার ভোরে এসে দেখি দোকানের পিছনের দরজা ভেঙ্গে দূর্বৃত্তরা দোকানে প্রবেশ করে রান্নার চুলা থেকে ছাই নিয়ে দোকানে থাকা দই, মিস্টি, পরোটা তৈরির সরঞ্জমাদিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে ছিটিয়ে দিয়ে নষ্ট করেছে। এতে প্রায় ৩০হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়া দোকানের ক্যাশবাক্স থেকে তিন হাজার ৭০০নগদ টাকা এবং দোকানের নতুন এবং পুরাতন চুক্তিনামাপত্র চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এঘটনার খবর ছড়িয়ে পরলে একনজর দেখতে উৎসক জনতা ভির করে। জিয়াদুল বলেন পূর্বশত্রুতার জ্বের ধরে কেউ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এঘটনায় তিনি বৃহস্পতিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

রাণীনগর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল জব্বার বলেন, এঘটনায় জিয়াদুল হক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে জরিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা

এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা