ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালে শিশু রাইসা হত্যার ঘটনায় বাবা-ছেলে কারাগারে আমাকে সব সময় দেখতে সুন্দর লাগবে, এমন কোনও বাসনা নেই: ঋতুপর্ণা সেনগুপ্ত খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১১ রাজশাহী’তে কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে সিল্ক সিটি এক্সপ্রেসে পাথর নিক্ষেপে শিশুসহ আহত ৬ দুর্গাপুরে একই পরিবারের তিনজনের ইসলাম ধর্ম গ্রহণ স্থানীয়দের উপস্থিতিতে কালেমা পাঠ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু রাজশাহীর দুর্গাপুরে জ্বালানি তেল উদ্ধার ও জরিমানা বানেশ্বর সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ট্রাক রাজশাহীতে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংবাদিকের বিরুদ্ধে জমি দখল, দুর্নীতি ও যৌন হয়রানির অভিযোগ সলঙ্গায় র‌্যাবের অভিযানে ৪৯৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার

শান্তির ‌‘অলিম্পিক’ গোল, বাংলাদেশের চার গোলের লিড

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৪:১৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৪:১৩:৫৭ অপরাহ্ন
শান্তির ‌‘অলিম্পিক’ গোল, বাংলাদেশের চার গোলের লিড ছবি: সংগৃহীত
এএফসি অ-২০ নারী ফুটবল টুর্নামেন্টের বাছাইয়ে আজ গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলছে বাংলাদেশ। লাওসের ভিয়েনতিয়েনে আফিদারা তিমুরলেস্তের বিপক্ষে লড়ছে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে রয়েছে। 

সাফ অ-২০ টুর্নামেন্টে গোল করে আলোচনায় এসেছিলেন শান্তি মারডি। এএফসি'র আসরেও আলো ছড়াচ্ছেন এই ফুটবলার। আজ ৩২ মিনিটে দুর্দান্ত গোল করেন তিনি। ডান প্রান্ত থেকে তার নেয়া কর্ণার কিক সরাসরি জালে জড়ায়।

কর্ণার থেকে কোনো ফুটবলারের স্পর্শ ছাড়া সরাসরি বল জালে জড়ালে সেটা অলিম্পিক গোল হিসেবে আখ্যায়িত হয়। শান্তির গোলটি সেই রকমই। তার নেয়া কর্ণার কিকে প্রতিপক্ষের ডিফেন্ডার ও সতীর্থ ফরোয়ার্ড বক্সে লাফিয়ে উঠলেও কেউই স্পর্শ করতে পারেননি। গোলরক্ষকও বলের ফ্লাইট মিস করেন। বল সবাইকে ফাঁকি দিয়ে সাইড পোস্টের ভেতরে গেলে জালে প্রবেশ করে।

তিন মিনিট পর একই প্রান্তে বাংলাদেশ আবার কর্ণার পেয়ে আরেকটি গোল করে। এবার গোলের যোগানদাতা শান্তি। তার নেয়া কর্ণারে বক্সের মধ্যে নবিরুন খাতুন হেড করে গোল করেন।

প্রথমার্ধে বাংলাদেশের চারটি গোলের তিনটিই কর্ণার থেকে। ২০ মিনিটে বা প্রান্ত থেকে স্বপ্না রাণীর কর্ণারে শিখা হেডে বল জালে জড়ান। বা প্রান্তে স্বপ্না আর ডান প্রান্তের কর্ণার কিকগুলো শান্তি নিয়েছেন। বাংলাদেশ এই পরিকল্পনায় তিন গোল আদায় করেছে।

ম্যাচের ত্রিশ মিনিটের সময় কুলিং ব্রেক ছিল। প্রথমার্ধের ইনজুরি সময় একটু বেশি ছিল। বিরতিতে যাওয়ার আগে সংঘবদ্ধ এক আক্রমণে তৃষ্ণা বক্সের মধ্যে এক প্লেসিংয়ে গোল করেন। এতে বাংলাদেশ ৪-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে। 

টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে স্বাগতিক লাওসকে পরাজিত করেছে। আজ তিমুরলেস্তেকে বড় ব্যবধানে হারানোর পরিকল্পনা বাংলাদেশের। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও যেন গোল ব্যবধানে বাংলাদেশ অন্য গ্রুপের রানার্স আপ দলের চেয়ে খানিকটা সুবিধাজনক অবস্থানে থাকে। কারণ গ্রুপ চ্যাম্পিয়নের পাশাপাশি তিন সেরা রানার্স আপ দলও আগামী বছর মূল পর্বে খেলার সুযোগ পাবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১১