ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ তিনদিন হযরত মুহাম্মদ (সা.) মদিনাতে না থাকার অশ্রুশিক্ত ঘটনা চট্টগ্রামে অপহরণের দুই ঘণ্টার মধ্যে কাতারপ্রবাসী চুয়েট প্রকৌশলী উদ্ধার, আটক ৪ রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে ১৫ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ নগরীতে শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে ১ জন গ্রেপ্তার বুবলীর সুখবরের মাঝেই অপুর পোস্ট, কিসের ইঙ্গিত! দক্ষিণের ছবিতে জাহ্নবী শুধুই দেহসর্বস্ব! সরকারের প্রথম ১০০ দিনে ৬০৫ হত্যাকাণ্ড, ২০৯ ধর্ষণের ঘটনা: টিআইবি কুষ্টিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি যেখানে আর্জেন্টিনার শক্তি ও দুর্বলতা পত্নীতলায় ঘরে ঢুকে গৃহবধূর ওপর সশস্ত্র হামলা পীরগঞ্জে অবৈধ ভাবে নদী থেকে বালু তোলার দায়ে ২ জনকে জেল রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে: রাসিক প্রশাসক পেটের সমস্যা, অম্বল বা পেটখারাপ হবেই না, যদি রপ্ত করেন ৫ অভ্যাস শুটিং করতে গিয়ে বার বার চুম্বন করছিলেন সহ-অভিনেতা: প্রিয়া রাত্রিকালীন যাত্রীদের নিরাপত্তা নিয়ে আরএমপি পুলিশ কমিশনার এবং বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক পশ্চিম এর মতবিনিময় রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি সংসদে প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে যাবতীয় আনুষঙ্গিক বিষয় 'স্টাডি' করে তারপর দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার রাজধানীতে রডের আঘাতে যুবকের মৃত্যু

প্রতি দিনের ব্যবহৃত পানীয় থেকেও মস্তিষ্কের ক্ষতির সম্ভাবনা

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৪:০২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৪:০২:২৭ অপরাহ্ন
প্রতি দিনের ব্যবহৃত পানীয় থেকেও মস্তিষ্কের ক্ষতির সম্ভাবনা ফাইল ফটো
মস্তিষ্কের স্বাস্থ্য ভাল না থাকলে বয়সের সঙ্গে অ্যালঝাইমার্স রোগের আশঙ্কা বৃদ্ধি পায়। চিকিৎসকেরা জানিয়েছেন, এমন কিছু পানীয় রয়েছে, যেগুলি মস্তিষ্কের ক্ষতি করতে পারে। তার ফলেও অ্যালঝাইমার্সের ঝুঁকি বাড়তে পারে। ব্যবহারিক জীবনে এই ধরনের পানীয় নিয়মিত পান করা হয়। কিন্তু তার ফলে যে মস্তিষ্কের ক্ষতি হতে পারে, তা অনেকেই বুঝতে পারেন না।

১) মদ্যপান: মদ্যপান স্বাস্থ্যের পক্ষে উপকারী কি না, তা নিয়ে বিভিন্ন সময়ে নানা মতামত প্রকাশ্যে আসে। এক সময়ে মনে করা হত, মদ্যপান হার্টের পক্ষে উপকারী। কিন্তু এখন জানা গিয়েছে, মস্তিষ্কের কার্যক্ষমতা নষ্ট করতে পারে মদ্যপান। দীর্ঘ দিন মদ্যপানের ফলে স্মৃতিশক্তি লোপ পায়, অনিদ্রার সমস্যা দেখা দেয় এবং তা পেটের উপকারী জীবাণুদের ক্ষতি করে। তার ফলে মস্তিষ্কেও তার প্রভাব পড়ে।

২) নরম পানীয়: বাজারে যে সমস্ত নরম পানীয় পাওয়া যায়, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড এবং অতিরিক্ত চিনি থাকে। প্রতি দিন মাত্রাতিরিক্ত চিনি খেলে তা রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে। সমীক্ষায় দেখা গিয়েছে, কৃত্রিম চিনি ব্যবহারের ফলে টাইপ টু ডায়াবিটিসের সমস্যা দেখা দিতে পারে। তার ফলে দেহে প্রদাহ তৈরি হতে পারে। দেহে কোনও প্রদাহ তৈরি হলে তা মস্তিষ্কের ক্ষতি করে। তার ফলে অ্যালঝাইমার্সের ঝুঁকি বেড়ে যেতে পারে।

৩) কলের জল: বহু বাড়িতে পরিশোধিত জল পান করার চল থাকলেও এখনও দেশের প্রত্যন্ত অঞ্চলে কলের জল বা উন্মুক্ত জলাশয়ের জল অনেকে পান করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, এই ধরনের জলের মধ্যে ফ্লুয়োরাইড নামক একটি রাসায়নিক থাকে। মস্তিষ্কের ক্ষতি করতে পারে ফ্লুয়োরাইড। তাই অনেক সময়ে শিশুদের দাঁত মাজার জন্য ফ্লুয়োরাইডবিহীন মাজন ব্যবহার করতে হলা হয়। চিনের মতো দেশে সমীক্ষায় দেখা গিয়েছে, যে সমস্ত শিশুরা ফ্লুয়োরাইডের সংস্পর্শে এসেছে, পরবর্তী সময়ে তাদের বুদ্ধ্যঙ্কের পরিমাণ কমেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার

রাজশাহীতে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত: অভিযুক্ত যুবক গ্রেফতার