ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু

ফেনীতে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০১:৪০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০১:৪০:২২ অপরাহ্ন
ফেনীতে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার ফেনীতে চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার
ফেনীর পরশুরামে চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার  অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত দোকানি নিজাম উদ্দিনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৮ মে) বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার নিজাম উদ্দিন পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের সুজা উদ্দিনের ছেলে। দক্ষিণ কোলাপাড়া গ্রামের মজুমদার মার্কেটে তার দোকান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার কোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মা বাদী হয়ে নিজাম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে পরশুরাম থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাড়ির পাশে তাদের মুরগির খামারে তার বাবাকে ডাকতে যাওয়ার পথেই অভিযুক্ত দোকানদার শিশুটিকে ডাক দেয়। পরে চকলেটের প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে দোকানের শাটার বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। খবর পেয়ে শিশুটির পরিবার ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০