ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

রাজশাহীতে রেললাইনে ভাঙন, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৩:০৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৩:০৫:১৫ অপরাহ্ন
রাজশাহীতে রেললাইনে ভাঙন, আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক ছবি: সংগৃহীত
রাজশাহীর নন্দনগাছীতে রেললাইন ভেঙে যাওয়ায় সারাদেশের সাথে প্রায় আড়াই ঘণ্টা রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ ছিলো।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে নন্দনগাছীর বালুদিয়াড় মাদ্রাসা মোড় এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। পরে রাত সোয়া ১২টার দিকে মেরামত শেষে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, রাত পৌনে ১০টার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি নন্দনগাছী অতিক্রম করে। এরপর স্থানীয়রা রেললাইনের ভাঙা অংশ দেখতে পান। পরে তারা দ্রুত রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা সেখানে গিয়ে মেরামত কাজ শুরু করেন।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, রেললাইনের একটি অংশ ভেঙে যাওয়ার খবর পেয়ে দ্রুত লাইন মেরামতের কাজ শুরু করি। প্রায় আড়াই ঘণ্টা পর সেটি শেষ হয় এবং ট্রেন চলাচল আবার শুরু হয়।

তিনি আরও বলেন, রেললাইন ভাঙা থাকায় ওই সময় রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ছিল। লাইন মেরামতের পর ধীরে ধীরে এসব ট্রেন গন্তব্যে ছেড়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট