ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ

বিবিসির প্রতিবেদনে ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার: জানালেন আ’লীগকে অর্থ দিচ্ছে কারা

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০৩:০২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০৩:০২:০৭ অপরাহ্ন
বিবিসির প্রতিবেদনে ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার: জানালেন আ’লীগকে অর্থ দিচ্ছে কারা ছবি: সংগৃহীত
শুক্রবার (৮ আগস্ট) বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার একটি ‘গোপন পার্টি অফিস থেকে’ কার্যক্রম পরিচালনা করছে আওয়ামী লীগ। সেই প্রতিবেদনে বিভিন্ন নেতার পাশাপাশি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরেরও বক্তব্য তুলে ধরা হয়। সেখানে তিনি আওয়ামী লীগের গোপন পার্টি অফিস, দলের কার্যক্রম পরিচালনার অর্থ জোগান ও নেতাকর্মীদের সঙ্গে দলীয় কার্যক্রম পরিচালনার মতো বিষয়ে কথা বলেছেন।

আওয়ামী লীগের এই নেতা কলকাতার পার্টি অফিসের কথা স্বীকার করে জানিয়েছেন, ওখান থেকেই বাংলাদেশে থাকা নেতাকর্মীদের সংগঠিত ও দলীয় নির্দেশনা দেওয়া হয়।

প্রশ্ন ওঠে, ভার্চুয়াল মাধ্যমে দলীয় প্রচার-প্রচারণার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না ঠিকই, কিন্তু খরচ তো আছে। আবার যেসব নেতা-কর্মী ভারতে অবস্থান করছেন, তাদের ব্যক্তিগত খরচও চালাতে হয়। কীভাবে সেসবের জন্য অর্থের সংস্থান হচ্ছে?

এর জবাবে ওবায়দুল কাদের বলেছেন, "সাংগঠনিকভাবে আগস্টের পরে যে বিপর্যয় নেমে এসেছে, সেই অন্ধকার অতিক্রম করা কঠিন কাজ। যেসব নেতা-কর্মী দেশে বা বিদেশে আছেন, তারাই এই দু:সময়ে এগিয়ে আসছেন, অর্থ সাহায্য করছেন। কর্মীরা এখানে কষ্ট করেই আছেন, তবে মনোবলই আমাদের সম্বল।"

এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ওবায়দুল কাদের বিবিসি বাংলাকে বলেছিলেন, "নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন প্রচার করেছিল এই সরকার, তাতে তারা গত এক বছরে সব দিক থেকেই ব্যর্থ হয়েছে। অর্থনীতি ফেইল করেছে, বিচারব্যবস্থা প্রহসনে দাঁড়িয়ে আছে। আর সবক্ষেত্রেই তাদের ব্যর্থতার জন্য তারা শেখ হাসিনা আর ভারতের ওপর দায় চাপাতে ব্যস্ত। একটা যেন ইন্ডিয়া ফোবিয়া, হাসিনা ফোবিয়া হয়ে গেছে তাদের।"

তিনি আরও বলেন, "এক বছর পরে তাদের নিয়ে সেই উন্মাদনা কিন্তু আর নেই। তাদের মুখের কথায় মানুষ আর বিশ্বাস করতে পারছে না, বিভ্রান্ত হচ্ছে না। সবাই বাস্তবতার নিরিখে সরকারের মূল্যায়ন করছে। তাদের এই ব্যর্থতার জন্য বহু মানুষ বলছেন, শেখ হাসিনার সময়েই ভালো ছিলাম।"

আওয়ামী লীগ নেতারা কতদিন বিদেশে থাকবেন?

বিবিসির এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, "দিনক্ষণ ঠিক করে ওভাবে তো রাজনৈতিক লড়াই হয় না, আবার লড়াই ছাড়া উপায়ও নেই।"

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি