ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী

টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০২:৫১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০২:৫১:৩২ অপরাহ্ন
টঙ্গীতে ট্রাভেল ব্যাগ থেকে যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত (আনুমানিক ৩৫) যুবকের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকার আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে পুলিশ। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে টঙ্গীর স্টেশনরোড এলাকায় টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের পাশে একটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়ানো শুরু করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ব্যাগ খুলে এক যুবকের মরদেহের খণ্ডিত কয়েকটি অংশ উদ্ধার করে। 

পুলিশের প্রাথমিক ধারণা, আগে হত্যা করে কেউ আজ শুক্রবার ভোরে ব্যাগটি ঘটনাস্থলে রেখে গেছে।

পুলিশ কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পরিচয় সনাক্ত করতে মরদেহের আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হবে। ঘটনার খবর পেয়ে গাজীপুর ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে।

সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ফরিদুল ইসলাম। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত