ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

উম্মতের জন্য রাসুল (সা.)-এর তিন দোয়া

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০২:৪৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০২:৪৬:৫২ অপরাহ্ন
উম্মতের জন্য রাসুল (সা.)-এর তিন দোয়া প্রতিকী ছবি
রাসুল (সা.) উম্মতের কল্যাণকামী ছিলেন। তাকে উম্মতের জন্য রহমত ও কল্যাণ হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ তায়ালা। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে— আর আমি তো আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবেই প্রেরণ করেছি। (সুরা আম্বিয়া, আয়াত : ১০৭)

এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমি তো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রহমত। (মুস্তাদরাক হাকিম, ১/৯১)

আরেক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, আমাকে অভিশাপকারী করে পাঠানো হয়নি, আমাকে রহমত হিসেবে পাঠানো হয়েছে। (মুসলিম, হাদিস : ২৫৯৯)

রাসুল (সা.) আল্লাহর কাছে উম্মতের জন্য নিরাপত্তা, রহমত ও কল্যাণ কামনা করেছেন সব সময়। উম্মতের নিরাপত্তার জন্য তিনি আল্লাহর কাছে তিনটি দোয়া করেছিলেন, এরম্যধ্যে দুইটি কবুল হয়েছে, অপরটি হয়নি। হাদিসে রাসুল (সা.)-এর এই দোয়া সম্পর্কে বর্ণিত হয়েছে— 

হজরত সাদ ইবনে আবী ওয়াক্কাস (রা.) বর্ণনা করেছেন, আমি রাসুল (সা.)-এর সফরসঙ্গী ছিলাম। বনী মুআবিয়ার মসজিদের পাশ দিয়ে গমন করছিলাম আমরা। রাসুল (সা.) থামলেন। মসজিদে প্রবেশ করে দু’রাকাত নামাজ আদায় করলেন। আমিও দু’রাকাত নামাজ আদায় করলাম। নামাজের পর রাসুল (সা.) দীর্ঘক্ষণ ধরে দোয়া করলেন। তারপর বললেন—

আমি আমার প্রভু প্রতিপালকের কাছে তিনটি বিষয়ে প্রার্থনা জানালাম। প্রথমটি হচ্ছে, আমার উম্মতকে যেনো হজরত নূহের উম্মতের মতো পানিতে ডুবিয়ে মারা না হয়। আল্লাহ তায়ালা আমার এই দোয়া কবুল করেছেন। দ্বিতীয়টি হচ্ছে, আমার উম্মত যেনো দুর্ভিক্ষগ্রস্ত না হয়। আল্লাহ তায়ালা আমার এই দোয়াটিও কবুল করেছেন। তৃতীয়টি হচ্ছে আমার উম্মতেরা যেন নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহে লিপ্ত না হয়, আল্লাহ আমার এই দোয়াটি কবুল করেননি। (বাগবী)

আরেক বর্ণনায় হজরত আব্দুল্লাহ বিন আবদুর রহমান আনসারী বর্ণনা করেছেন, হজরত আবদুল্লাহ বিন ওমর আমাদের কাছে আসলেন এবং বললেন, রাসুল (সা.) এক মসজিদে বসে তিনটি বিষয়ে দোয়া করেছেন, যার দুটি কবুল হয়েছে, একটি হয়নি। প্রথম দোয়াটি ছিলো— 

ইসলামের কোনো শত্রুকে যেনো আমার উম্মতের ওপরে বিজয়ী করা না হয়। দ্বিতীয় দোয়াটি ছিল— আমার উম্মত যেনো কখনো ব্যাপকভাবে দুর্ভিক্ষ কবলিত না হয়। এই দোয়া দুটি কবুল হয়েছে। তৃতীয়টি কবুল হয়নি। তৃতীয়টি ছিল—  আমার উম্মত যেনো গৃহযুদ্ধে লিপ্ত না হয়। (বুখারি)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি