ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

তেল মেখে শ্যাম্পু করার রীতি নিয়ে চমকপ্রদ টোটকা জাভেদ হাবিবের

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০২:৩৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০২:৩৭:২৪ অপরাহ্ন
তেল মেখে শ্যাম্পু করার রীতি নিয়ে চমকপ্রদ টোটকা জাভেদ হাবিবের ছবি: সংগৃহীত
খরচ খানিক বেশি হলেও কেশচর্চা থেকে কেশসজ্জার জন্য তাঁর সালোঁই ভরসা অনেকের। ভারতের প্রখ্যাত কেশসজ্জাশিল্পী জাভেদ হাবিব সম্প্রতি কেশচর্চার টোটকার কথা জানালেন। যার সূত্রপাত রয়েছে প্রাচীন প্রথা হামামে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এককালীন গণস্নানাগারের সঙ্গে যুক্ত জাভেদের এই টোটকা। তুরস্ক থেকে ভারতেও এই প্রথা প্রচলিত ছিল বলে উল্লেখ করেন হাবিব। এটি একে ঘরোয়া, তায় এতে খরচের সম্ভাবনাো তেমন নেই।

জাভেদের পরামর্শ, রোজ চুল ধোয়া উচিত। কিন্তু কী ভাবে ধুলে চুলের উপকার হয়? কেশসজ্জাশিল্পীর মতে, রোজের রুটিন হতে পারে খানিক এমনটা—

প্রথমে ভাল করে চুল ভিজিয়ে নিতে হবে জলে।

তার পর ভেজা অবস্থাতেই তেল মাখতে হবেন।

কিন্তু কোন তেল বেছে নেবেন? জাভেদের পরামর্শ, যে ব্যক্তি যে এলাকার বাসিন্দা, সেখানকার নিজস্ব ঘরোয়া তেল ব্যবহার করতে হবে। যেমন, বিহার ও উত্তরপ্রদেশের মানুষের কাছে সর্ষের তেল সহজলভ্য, তাই সেখানে সর্ষের তেল ব্যবহার করতে হবে। আবার দক্ষিণ ভারতে নারকেল তেল সহজে পাওয়া যায়, তাই সেখানে সেটাই উপযুক্ত।

তবে তেল মাখার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন হাবিব। তেল মাখার বদলে মালিশ বা মাসাজ করা নিয়ে আপত্তি রয়েছে তাঁর। জাভেদের মতে, জোরে জোরে তেল মালিশ করলে চুলে ভাঙন ধরে এবং ক্ষতি হয়। তার বদলে যাঁদের চুল লম্বা, তাঁরা তেল লাগানোর পর চুল আঁচড়ে নিন। মিনিট পাঁচেক পর ধুয়ে ফেলুন। চুল ধোয়ার জন্য জাভেদ কোনও দামি বা ব্র্যান্ডেড শ্যাম্পুর নাম বলেননি। বরং যে কোনও শ্যাম্পু ব্যবহার করার পরামর্শ তাঁর। এই ভাবে খুব সহজে, প্রায় বিনা খরচে এবং স্থানীয় উপাদান ব্যবহার করে আপনি নিজের ঘরে বসেই প্রাচীন হামাম রীতি অনুসরণ করে চুলের যত্ন নিতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার