ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন নিয়ে ট্রাম্পের পদক্ষেপের সমালোচনায় মামদানী

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০২:১৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০২:১৮:৪৭ অপরাহ্ন
নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন নিয়ে ট্রাম্পের পদক্ষেপের সমালোচনায় মামদানী নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন নিয়ে ট্রাম্পের পদক্ষেপের সমালোচনায় মামদানী
নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী জোহরান মামদানী মেয়র নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের কথিত পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন।

মামদানী বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেন,আজ আমরা জেনেছি, অ্যান্ড্রু কুয়োমো সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমন্বয় করছেন যদিও এই প্রেসিডেন্ট মুখোশধারী এজেন্ট পাঠিয়ে আমাদের প্রতিবেশীদের রাস্তায় থেকে তুলে নিয়ে যাচ্ছেন এবং সেই সামাজিক সেবা কেটে দিচ্ছেন, যার ওপর বহু নিউ ইয়র্কবাসী নির্ভর করে।

তিনি আরও বলেন, এটি অযোগ্যতার প্রমাণ এবং আমাদের শহরের সঙ্গে বিশ্বাসঘাতকতা।

নিউ ইয়র্ক টাইমস বুধবার জানায়, আটজন সূত্র বলেছে যে প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে আলোচনা করেছেন নির্বাচনে হস্তক্ষেপ করে যাতে মামদানী নভেম্বরের নির্বাচনে জিততে না পারেন।

টাইমস-এর মতে, এক রিপাবলিকান কংগ্রেসম্যান এবং নিউ ইয়র্কের কিছু ব্যবসায়ীকে সম্প্রতি প্রেসিডেন্ট জিজ্ঞাসা করেছেন মামদানীর কোন প্রতিদ্বন্দ্বী তার মতে ডেমোক্র্যাটিক প্রার্থীকে হারাতে পারে।

টাইমস আরও জানিয়েছে, ট্রাম্প এবং নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো, যিনি নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী, গত কয়েক সপ্তাহে এক ফোন কলে এই নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। তবে কুয়োমো বৃহস্পতিবার এ প্রতিবেদনের বিরোধিতা করেছেন।

কুয়োমো এক সংবাদ সম্মেলনে বলেন, আমি মনে করতে পারছি না শেষবার কবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। আমি কখনোই তার সঙ্গে মেয়র নির্বাচন নিয়ে কথা বলিনি।

মামদানীর বুধবারের পোস্টে টাইমস প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তার নিজের এক ভিডিও ক্লিপও যুক্ত ছিল, যেখানে তিনি ট্রাম্পকে কুয়োমোর সঙ্গে 'ষড়যন্ত্র' করার জন্য তিরস্কার করেছেন।

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির এই সদস্য বলেন, এটি ডোনাল্ড ট্রাম্প নিজে, যিনি সরাসরি এমন প্রার্থীদের সঙ্গে ষড়যন্ত্র করছেন যারা জনগণকে রক্ষা করার দায়িত্ব ছেড়ে দিয়ে, ওয়াশিংটন ডিসির সেই প্রশাসনের সহায়তায় ক্ষমতা দখল করতে চাইছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা