ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

রাজশাহী মতিহার থানা এলাকার স্কুলছাত্রী অপহরণের মামলার মূলহোতাসহ গ্রেপ্তার দুই

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০১:১৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০১:১৯:২১ অপরাহ্ন
রাজশাহী মতিহার থানা এলাকার স্কুলছাত্রী অপহরণের মামলার মূলহোতাসহ গ্রেপ্তার দুই রাজশাহী মতিহার থানা এলাকার স্কুলছাত্রী অপহরণের মামলার মূলহোতাসহ গ্রেপ্তার দুই
রাজশাহীর মহানগরীর মতিহার থানা এলাকা থেকে নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের মামলার মূলহোতাসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। অভিযানে উদ্ধার করা হয়েছে নিখোঁজ ওই ছাত্রীকেও।

রবিবার ১৮ মে ২০২৫ তারিখ সকাল ১০টা ২৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কালেক্টরেট পার্ক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ মামলার মূল হোতা আব্দুল্লাহ আল মুবিন ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

তারা দুজনই নাটোর সদর উপজেলার লোচনগর খামারপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে উদ্ধার করা হয় অপহৃত স্কুলছাত্রী এবং জব্দ করা হয় দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড।

ঘটনার শুরু রবিবার ১৩ এপ্রিল ২০২৫ তারিখে, যখন নবম শ্রেণির ওই ছাত্রী কোচিংয়ে যাওয়ার পথে মতিহার থানাধীন মসজিদ মিশন একাডেমি স্কুলের সামনে থেকে পূর্বপরিচিত আকাশ নামের এক যুবক ও তার সহযোগীরা বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজিতে তুলে নিয়ে যায় এবং অজ্ঞাত স্থানে অপহরণ করে।

এরপর  শুক্রবার ১৮ এপ্রিল ভিকটিমের মা মতিহার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং অবশেষে রবিবার ১৮ মে সকালে অপহরণ মামলার ১ নম্বর আসামী আকাশ ও ৩ নম্বর আসামী রবিউল ইসলামকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার