ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামে সালামের গুরুত্ব ও ফজিলত স্বৈরাচারের মতোই গুপ্তরা এখন নতুন জালিমে পরিণত হয়েছে: তারেক রহমান প্রস্টেটের সমস্যা কোন বয়সে কী কী লক্ষণ চিনে সতর্ক থাকতে হবে? বন্দর শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা নওগাঁয় এক রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত চেলসিকে হারিয়ে কারাবাও কাপের ফাইনালে আর্সেনাল নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯ অভিনয় থেকে রাজনীতি, লোকসভা ভোটে লড়াই! মার্কিন রণতরীর দিকে ‘এগিয়ে যেতেই’ ইরানের ড্রোনকে ধ্বংস করল আমেরিকা! দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার প্রবাসীর ভোট পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে নিহত ২৫৫ আলবাসেতেকে হারিয়ে সেমিফাইনালে বার্সেলোনা ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান রেখে শিক্ষা আইনের খসড়া প্রস্তুত ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক সাথে থাকলে সঙ্গী, পাশে না থাকলে জঙ্গি—এটাই কি রাজনীতির নীতি?: ঠাকুরগাঁওয়ে রাশেদ প্রধান বাংলাদেশি যুবককে গুলির ঘটনায় নিউইয়র্কের মেয়র মামদানির ‘অস্পষ্ট ব্যাখ্যা’ বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসীদের ভিসা স্থগিতাদেশে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

গলাচিপায় গ্যাসের ট্যাবলেট খেয়ে তরুণীর মৃত্যু

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৫ ০১:৪৩:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৫ ০১:৪৩:১৯ অপরাহ্ন
গলাচিপায় গ্যাসের ট্যাবলেট খেয়ে তরুণীর মৃত্যু গলাচিপায় গ্যাসের ট্যাবলেট খেয়ে তরুণীর মৃত্যু
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের বাহের গজালিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে গ্যাসের ট্যাবলেট খেয়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার (৬ আগস্ট) বিকালে এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম  মিম আক্তার (১৭)। তিনি গজালিয়ার ৩নং ওয়ার্ডের বাহের গজালিয়া গ্রামের আব্বাস গাজীর মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মীম গত একবছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিল, সেজন্যই হয়তো ঘরে থাকা গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে বিকেল ৫ টার দিকে পথে আমখোলা বাজারের সংলগ্ন তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

এদিকে, বারবার গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার ঘটনা বেড়ে যাওয়ায় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন এবং এই বিষাক্ত ট্যাবলেটের অবাধ বিক্রি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৯