ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বলিউডে জমজমাট বক্স অফিস লড়াই, নতুন ছবি ঘিরে বাড়ছে উত্তেজনা রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি'র প্রস্তুতি সভা ​বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ, নারী আটক পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ

রাজধানীতে চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ১০:০৪:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১০:০৪:০১ অপরাহ্ন
রাজধানীতে চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফাইল ফটো
রাজধানীর উত্তরায় চাকরির প্রলোভন দেখিয়ে একটি ফ্ল্যাটে দুই নারীকে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৬ আগস্ট) দুপুরে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১০/বি নম্বর রোডের ৪ নম্বর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ফ্ল্যাট থেকে ভুক্তভোগী ওই দুই নারীকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ভুক্তভোগীদের মধ্যে একজন বাদী হয়ে ওই দিন দিবাগত মধ্যরাতে ধর্ষণ ও ধর্ষণের সহায়তার অপরাধে চারজনের বিরুদ্ধে মামলা করে

গ্রেপ্তারকৃতরা হলেন ঝালকাঠির নলছিটি উপজেলার হাট পাবিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে বাবুল সরকার (৫০), কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাউয়াদি গ্রামের আবুল কাদের (৬০), শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভাইডাঙ্গা গ্রামের মৃত আব্দুর রহমান সরকারের ছেলে রিপন মিয়া (৩৫) ও রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরের ওই বাড়ির রাম গোপাল (৪০)। তাদের মধ্যে বাবুল তুরাগের আহালিয়া, আব্দুল কাদের উত্তরা ১১ নম্বর সেক্টরে ও রিপন তুরাগের ধলিপাড়া এলাকায় বর্তমানে বসবাস করেন।

মামলার এজাহারে এই নারী বলেন, ‘উত্তরার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল কাদের সঙ্গে পরিচয় হয়। পরে আমাকে মোবাইলে ফোন করে চাকরি দেওয়ার কথা বলে ওই হাসপাতালের সামনে নিয়ে আসে। তারপর তার ভাগিনা রিপন মিয়া এসে আমাকে আব্দুল কাদেরের বাসায় নিয়ে যায়। সেখানে গিয়ে কাদেরসহ আরও দুজনকে দেখতে পাই এবং আমার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

অভিযোগে আরও বলা হয়, তারপর বাবুল সরকার পাশের একটি রুমে নিয়ে আমাকে খারাপ প্রস্তাব দিয়ে বলে—চাকরি পাইতে হলে টাকা দিতে হবে, না পারলে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হবে। এমন কথা শুনে রুম থেকে বেরিয়ে গেলে আব্দুল কাদের আমাকে বলে, “সমস্যা নাই, রুমে যাও। যা বলে তা শোন।” পরে চাকরির প্রলোভন দেখিয়ে বাবুল সরকার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে আমি ফ্রেশ হতে গেলে শুনতে পাই, বাবুল আক্তার ফোনে বলতেছে, “ভালো জিনিস আছে, তাড়াতাড়ি আয়।”’

তিনি আরও উল্লেখ করেন, ওই সময় তিনি ড্রয়িং রুমে গিয়ে দেখেন আরেক নারী অপেক্ষা করছেন। ওই নারী জানান, তাকেও চাকরির প্রলোভন দেখিয়ে একইভাবে ডেকে এনে রাম গোপাল তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। পরবর্তীকালে ওই বাসায় আরও কয়েজনকে প্রবেশ করতে দেখে উপায়ন্তর না পেয়ে জাতীয় জরুরি সেবায় কল দিলে পুলিশ তাদের উদ্ধার ও তিন আসামিকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা বলেন, ‘একটি বাসার পাশাপাশি দুটি রুমে দুই নারীকে ধর্ষণের অভিযোগে ঘটনাস্থল থেকে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর ফের অভিযান চালিয়ে পলাতক আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার