ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫ পাঁচ দিনের যমজ মেয়ে ফেলে উধাও মা, দিশাহারা বাবা ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল, অতঃপর... ঝগড়া মীমাংসা করতে গিয়ে জামাইয়ের হাতে শ্বশুর খুন প্রতিবন্ধী কিশোরীকে নির্মাণাধীন ভবনে নিয়ে গেলেন এসকেন, অতঃপর... কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে স্ত্রী, সন্তান ও শ্বশুরসহ বাংলাদেশি সাংবাদিক নিহত হানি ট্র্যাপে ফেলে পর্নোগ্রাফি তৈরি, অতঃপর... হারানোর ভয়ে বেঁধে রেখেও জিসানকে বাঁচাতে পারলেন না মা

তানোরের চাঁন্দুড়িয়া ইউপি যুবদলের আলোচনা সভা

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৯:৫৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৯:৫৯:৫৫ অপরাহ্ন
তানোরের চাঁন্দুড়িয়া ইউপি যুবদলের আলোচনা সভা তানোরের চাঁন্দুড়িয়া ইউপি যুবদলের আলোচনা সভা
রাজশাহীর তানোরের চাঁন্দুড়িয়া ইউনিয়ন (ইউপি) যুবদলের উদ্যোগে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগষ্ট) চাঁন্দুড়িয়া ইউনিয়ন (ইউপি) যুবদলের উদ্যোগে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাহফিজুর রহমান রিমনের সঞ্চালনায় ও সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সীর সভাপতিত্বে সাফিনা পার্কে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন,তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,ফিরোজ কবির, মানিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাইহানুল হক রায়হান,নাসির উদ্দিন বাবু, বিপ্লব, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ও তানোর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ ও সদস্য সচিব কাউসার উদ্দিন প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী-সমর্থকগণ উপস্থিত ছিলেন।

এদিন আলোচনা সভার আগে জুলাই-আগস্ট আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত  ও আহতদের আশু রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। এদিকে মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের আগমন ঘিরে দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সাফিনা পার্কে হাজারো নেতাকর্মীর ঢল নামে। এদিন নেতা ও কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ