ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রাণীশংকৈলে হঠাৎ ঘূর্ণিঝড়ে ঘরের টিনসহ গাছপালা লন্ডভণ্ড

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৯:৫২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৯:৫২:০০ অপরাহ্ন
রাণীশংকৈলে হঠাৎ ঘূর্ণিঝড়ে ঘরের টিনসহ গাছপালা লন্ডভণ্ড রাণীশংকৈলে হঠাৎ ঘূর্ণিঝড়ে ঘরের টিনসহ গাছপালা লন্ডভণ্ড
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ-বটতলী সড়কের পূর্ব শান্তিপুর গ্রামে বৃহস্পতিবার (৭ আগস্ট) শেষ বিকালে বৈরি আবহাওয়ায় হালকা ও মাঝারি বৃষ্টি পড়েছিল। ঠিক এমন সময় হঠাৎ করে প্রচন্ড বাতাসসহ ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। প্রবল বেগে বাতাস ও ঘূর্ণিঝড়ের ফলে ৬ থেকে ৭ টি বাড়ির টিন, গাছপালা ও আসবাপত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভুক্তভোগীরা জানান, আচমকা ঝড়ে গাছপালা, ঘরের টিন ও চালা প্রচন্ড বাসাতের বেগে উড়িয়ে নিয়ে গেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনাটি ছিল আচমকা এবং অনেকটা ‘হাতির সুর নামা’র মতো শব্দ করে ঘূর্ণিটি শুরু হয়। এবং এটি ঘুরতে ঘুরতে যেদিক দিয়ে গেছে সেদিক সব তছনছ করে ফেলেছে। এ ঘটনায় ওই এলাকায়  আতঙ্ক বিরাজ করছে। 

নেকমরদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মুঠোফোনে জানান, আমি ও আমার ইউপি সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদে মিটিং করছিলাম। সন্ধ্যার পর ঘটনাটি জানতে পারি। এবং সাথে সাথে ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে খোঁজখবর নেয়ার জন্য ঘটনাস্থলে পাঠিয়ে দেই। তিনি আমাকে ৫-৬ টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। আমি আগামীকাল সকালে নিজে ঘটনাস্থল পরিদর্শন করবো। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ