ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

কেরানীগঞ্জে নিজ ঘরে বৃদ্ধার হাত-পা বাধা মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৯:৪৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৯:৪৯:২৬ অপরাহ্ন
কেরানীগঞ্জে নিজ ঘরে বৃদ্ধার হাত-পা বাধা মরদেহ উদ্ধার প্রতিকী ছবি
ঢাকার কেরানীগঞ্জে ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার পর ডাকাতির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের রসুলপুর এলাকায় নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত বৃদ্ধা হলেন সহর বানু (৬২)। তিনি কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের রসুলপুর এলাকার আব্দুল রহিম মিয়ার স্ত্রী। 

নিহতের স্বামী আব্দুল রহিম (৭১) বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে জিনজিরা বাজারে যাওয়ার উদ্দেশ্যে আমি বাস থেকে বের হই। আমার ছেলে অফিসে ও পুত্র বধু তাদের বাড়িতে অবস্থান করায় আমার স্ত্রী সহর বানু বাড়িতে একা ছিলো। জোহরের নামাজ আদায় করার পর মসজিদের পাশে চায়ের দোকানে বসেছিলাম। তখন আমাদের এক প্রতিবেশী এসে বলেন, আপনার স্ত্রী মরদেহ ঘরে পড়ে আছে। তখন বাসায় ছুটে গিয়ে দেখি, বাড়ির তৃতীয় তলায় আমাদের শয়নকক্ষে স্ত্রীর হাত-পা স্কচটেপ দিয়ে বাঁধা ও মুখে কাপড় গুজা অবস্থায় দেহ মেঝেতে পড়ে রয়েছে। তখন তাকে উদ্ধার করে প্রথমে সাজেদা হাসপাতাল ও পরে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, কে বা কারা আমার স্ত্রীকে নৃশংস্যভাবে হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানি না।

নিহতের পুত্রবধূ মীম বলেন, সকালে আমার স্বামী অফিসে যাওয়ার পর আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম। পরে আমার শশুরও বাজারে যাওয়ায় মা ঘরে একা ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে কেউ ডাকাতি করতে এসেছিল। 

তিনি আরও বলেন, আমার শাশুড়ী শারিরীকভাবে অসুস্থ ছিলেন। তার কানে ও গলায় স্বর্ণালংকার ছিল। ঘটনার পর সেগুলো পাইনি। যারা আমার শাশুড়ীকে হত্যা করেছে তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। 

নাম প্রকাশ না করার শর্তে রসুলপুর এলাকার এক বাসিন্দা বলেন, ঘটনাটি যোহরের নামাজের সময় দেড়টা থেকে পৌনে দুইটার মধ্যে ঘটতে পারে। ওই সময় আমি দুইজন পুরুষ ও একজনকে বোরকা পরিহিত অবস্থায় বাসা থেকে বের হতে দেখেছি।  আমাদের ধারণা ডাকাতরা খালার পরিচিত কেউ হতে পারে। তাই তাদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। 

নিহতের মামা ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন মাস্টার বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখজনক। এ ধরনের হত্যা কাম্য নয়। অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের শিগগিরই আইনের আওতায় নিয়ে আসা হবে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার