ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৯:২৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৯:২৮:১৫ অপরাহ্ন
ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ছবি: সংগৃহীত
আগামী ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
 
সেপ্টেম্বর মাস থেকে শুরু করে প্রবাসীদের ভোটার এডুকেশনের কাজ করা হবে  জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা চূড়ান্ত করা হয়েছে।
 
তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের জন্য চ্যালেঞ্জ আছে। কোনো প্রার্থীর প্রার্থিতা হারালে সেই আসনে পোস্টাল ব্যালট বন্ধ করে দেবে কমিশন। পোস্টাল ব্যালটে প্রবাসীদের জন্য খরচ হবে প্রতি লাখ ভোটারের জন্য ছয় থেকে সাত কোটি টাকা। ভোটার তালিকা আইন অনুযায়ী, ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং তারা ভোট দেবেন।
 
তিনি বলেন, প্রতীক দেয়া থাকবে, তবে প্রার্থীর নাম থাকবে না। প্রতীক ব্যালট যাবে প্রবাসীদের কাছে। সময় কমাতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। আর বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে।
 
সানাউল্লাহ আরও জানান, প্রবাসীদের ভোট দিতে রেজিস্ট্রেশনের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হবে। এছাড়া দেশেও পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন আইনি হেফাজতে থাকা ব্যক্তি, সরকারি কর্মচারি এবং ভোটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
 
এরইমধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি সম্পন্ন করার অনুরোধ জানিয়ে বুধবার রাতে ইসিকে চিঠি দেয় প্রধান উপদেষ্টার কার্যালয়।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো পত্রে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

পত্রে বলা হয়, নির্বাচন যেন হয় অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম এখনই শুরু করতে হবে।

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক