ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

এ বার ১০০ শতাংশ শুল্ক বসাতে চান ট্রাম্প! দিলেন হুঁশিয়ারি

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৯:১৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৯:১৪:১৬ অপরাহ্ন
এ বার ১০০ শতাংশ শুল্ক বসাতে চান ট্রাম্প! দিলেন হুঁশিয়ারি ফাইল ফটো
আমেরিকায় উৎপাদন না করলে সেমিকন্ডাক্টর ও কম্পিউটার চিপে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যে সব কোম্পানি আমেরিকায় উৎপাদন শিল্পে বিনিয়োগ করেছে, তাদের এই শুল্ক থেকে ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ওভাল অফিসে অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে সাক্ষাতের পরে বুধবার রাতে ট্রাম্প বলেন, ‘‘আমরা চিপ এবং সেমিকন্ডাক্টরের উপর প্রায় ১০০ শতাংশ শুল্ক আরোপ করব। কিন্তু আপনি যদি তা আমেরিকাতে উৎপাদন করেন, তা হলে কোনও শুল্ক দিতে হবে না।’’ ঘটনাচক্রে, ট্রাম্পের ওই হুঁশিয়ারির আগেই অ্যাপল কর্ণধার কুক আমেরিকায় ৬০ হাজার কোটি ডলার (প্রায় ৫ লক্ষ ২৫ হাজার কোটি টাকা) বিনিয়োগের প্রতিশ্রুতি দেন।

ট্রাম্পের এই বাড়তি শুল্কের ঘোষণা কার্যকর হলে ডিজিটাল প্রসেসর-নির্ভর বৈদ্যুতিন সরঞ্জাম, গাড়ি, গৃহস্থালীতে ব্যবহৃত যন্ত্রপাতি-সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ট্রাম্পের ১০০ শতাংশ শুল্ক-হুঁশিয়ারির পরেই প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বে সেমিকন্ডাকটর উৎপাদন শিল্পে অগ্রগণ্য দুই দেশ, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়া। তাইওয়ানের ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল’-এর প্রধান লিউ শিন-চিং জানান, বিশ্বের বৃহত্তম চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান টিএসএমসি আমেরিকায় বিনিয়োগ করায় তাদের বাড়তি শুল্ক দিতে হবে না। দক্ষিণ কোরিয়ার বাণিজ্য দূত ইয়ো হান-কুর দাবি, গত জানুয়ারিতেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ায় তাঁদের দেশের সংস্থাগুলির কোনও সমস্যা হবে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা