ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

অপুষ্টির কারণে জীবন বিপন্ন শিশুদের! ইজরায়েলি হামলায় গাজায় ৪৪ জনের মৃত্যু

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৯:১১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৯:১১:০৫ অপরাহ্ন
অপুষ্টির কারণে জীবন বিপন্ন শিশুদের! ইজরায়েলি হামলায় গাজায় ৪৪ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
বাড়ি বা ত্রাণশিবির ছেড়ে রাস্তায় বার হওয়াই এখন বিপদ হয়ে দাঁড়িয়েছে গাজাবাসীর কাছে। কোথা থেকে কখন গুলি ছুটে আসবে বা গোলাবর্ষণ শুরু হবে, তা বোঝার উপায় নেই। কিন্তু খাবার বা বাঁচার জন্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে বাড়ি থেকে বার হতেই হয়। গাজাবাসীদের অনেকের কথায়, ‘‘ভাগ্য ভাল থাকলে জীবিত অবস্থায় ফিরি।’’ রাফা হোক বা খান ইউনিস— গাজার প্রায় সর্বত্র একই ছবি। শুধু তা-ই নয়, সেই সঙ্গে অনাহার ধীরে ধীরে গ্রাস করছে গোটা গাজাকেই! সেখানকার এনজিও নেটওয়ার্কের প্রধান আমজাদ শাওয়ার মতে, কমপক্ষে দু’লক্ষ শিশু অনাহার এবং অপুষ্টির শিকার।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে গাজার মর্মান্তিক অবস্থার কথা তুলে ধরা হয়েছে। ইজরায়েল এবং প্যালেস্টাইনপন্থী সশস্ত্র সংগঠন হামাসের সংঘাতে প্রায় প্রতি দিন অনেক সাধারণ গাজাবাসী প্রাণ হারাচ্ছেন। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজার বিভিন্ন স্থানে ইজরায়েলি হামলায় নতুন করে ৪৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েক রয়েছেন যাঁরা ত্রাণ বিতরণ কেন্দ্রে সাহায্য চাইতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

শুধু খাবারের অভাব প্রকট নয়, গাজায় জ্বালানিও প্রায় নেই বললেই চলে। গাজায় জ্বালানি সরবরাহ বন্ধ করেছে ইজরায়েল। তাতেই সমস্যা বাড়ছে। জাতিসংঘ জানিয়েছে, “সময়ের আগে জন্ম নেওয়া ১০০টিরও বেশি শিশুর জ্বালানির অভাবে জীবন মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।” ইজরায়েলের হামলা এবং মানবিক সাহায্য বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা বার বার করেছে জাতিসংঘ। তবে এখনও পর্যন্ত ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত না হওয়ায় পরিস্থিতি বদলের কোনও সম্ভাবনা তৈরি হয়নি!

ইজরায়েলের সঙ্গে হামাসের সংঘাতের কারণে ভেঙে পড়েছে গাজার অর্থনীতি। নিত্যপ্রয়োজনীয় জিনিস জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে গাজাবাসীকে। দিনের পর দিন হাহাকার বাড়ছে গাজায়! বাঁচার উপায় ত্রাণশিবির। কিন্তু সেটাও যেন প্যালেস্টাইনিদের কাছে ‘মৃত্যুফাঁদ’! খাবার ও প্রয়োজনীয় ত্রাণের জন্য গাজাবাসীর ভরসা ত্রাণশিবির। গাজায় পরিচালিত ইজরায়েল-সমর্থিত ত্রাণ বিতরণকারী সংগঠন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নিয়েও প্রশ্নের অন্ত নেই। ত্রাণ বিতরণ কেন্দ্র পরিচালনা করার দক্ষতা নেই জিএইচএফের, এমনও দাবি করেছে জাতিসংঘ। সেই দাবি যে খুব একটা ভুল নয়, তার প্রমাণ প্রায় প্রতি দিনই মিলছে। জিএইচএফ গাজার চার জায়গায় ত্রাণ বিতরণ কেন্দ্র করেছে। সেগুলি হল তাল আল-সুলতান, সৌদিপাড়া, ওয়াদি গাজ়া এবং খান ইউনিস। ঘটনাচক্রে, ইজরায়েলি সেনা আগে থেকেই এই সব এলাকায় প্যালেস্টাইনিদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। সেখানকার বাসিন্দাদের স্থান হয়েছে শরণার্থী শিবিরে। সেই সব শিবির থেকে ত্রাণকেন্দ্রগুলির দূরত্ব কয়েক কিলোমিটার।

আশ্চর্যের বিষয় হল, জিএইচএফের ত্রাণকেন্দ্রগুলি খোলা থাকে খুবই কম সময়ের জন্য। তাদের ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, কেন্দ্রগুলি দিনে এক বার খোলে, তা-ও মাত্র আট মিনিটের জন্য। জুন মাসে গড়ে সৌদিপাড়া ত্রাণকেন্দ্রটি খোলা ছিল মাত্র ১১ মিনিট। আর এই সময়ের মধ্যেই ত্রাণ সংগ্রহ করতে হয়। ফলে স্বভাবতই হুড়োহুড়ি পড়ে যায়। ঘটে পদপিষ্টের মতো ঘটনাও। একটা বাক্সের জন্য শয়ে শয়ে লোক ঝাঁপিয়ে পড়েন। আর তাতেই বিপদ বাড়ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা