ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রাজশাহীর স্বেচ্ছাসেবক নেতা শান্ত'র বিরুদ্ধে রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৯:০১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৯:০১:৪২ অপরাহ্ন
গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে উদ্যোক্তা সৃষ্টিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত
গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ সম্প্রসারণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)- এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় এই টিওটি (ট্রেনিং অব ট্রেনার্স) প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

ইএসডিও-এর প্রধান কার্যালয়ের সেমিনার হলে গত ৬ ও ৭ আগস্ট দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম চলে। এতে ইএসডিওসহ দেশের মোট পাঁচটি সহযোগী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। প্রশিক্ষণটির মূল লক্ষ্য ছিল উত্তম কৃষি চর্চা বিষয়ক উন্নত জ্ঞান ও কৌশল মাঠপর্যায়ের প্রশিক্ষকদের মধ্যে ছড়িয়ে দেওয়া। প্রশিক্ষণের উদ্বোধন করেন পিকেএসএফ-এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ মাসুম সরকার। তিনি গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরেন এবং প্রকল্পের সাফল্য কামনা করেন। প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের স্বনামধন্য প্রফেসর আবু নোমান ফারুক আহম্মেদ। তিনি আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণের সমাপনী দিনে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন ইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। তিনি প্রশিক্ষণের সফলতা কামনা করে বলেন, "এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কৃষকদের কাছে পৌঁছালে প্রকল্পের লক্ষ্য অর্জন সম্ভব হবে। এটি কেবল কৃষকদের আয় বাড়াবে না, বরং নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও বড় ভূমিকা রাখবে।"

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, তারা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের বিভিন্ন দিক, বিশেষ করে উত্তম কৃষি চর্চা সম্পর্কে উন্নত ধারণা লাভ করেছেন, যা ভবিষ্যতে কৃষকদের প্রশিক্ষণ দিতে এবং প্রকল্পের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭